1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
Title :
সম্মিলিত ইসলামী ব্যাংকের ২০তম পর্ষদ সভা অনুষ্ঠিত বাংলাদেশে সনির নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেমের যাত্রা শুরু শেখ হাসিনা ও পরিবারের তিন সদস্যের নামে রেড নোটিশ জারির আবেদন দুদকের কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানবপাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপি এমপি ওসমান ফারুক গোয়ালমারীর চেয়ারম্যান পদ ঘিরে রাজনৈতিক উত্তাপ, কারাগারে বিএনপির সভাপতি মিজানুর রহমান কোম্পানীগঞ্জে প্রশাসনের অভিযানে ২৫টি ক্রাশার মিল ধ্বংস গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

ইউনিয়ন ব্যাংক পিএলসি এর অর্ধ-বার্ষিক ব্যবসা সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৯.৫৮ পিএম
  • ১১৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ১৭ জুলাই, ২০২৫ তারিখে ইউনিয়ন ব্যাংক পিএলসি-এর প্রধান কার্যালয়, গুলশান-১, ঢাকায় অর্ধ-বার্ষিক ব্যবসা সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মুঃ ফরীদ উদ্দীন আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্ষদের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জনাব মোঃ হুমায়ুন কবীর ও স্বতন্ত্র পরিচালক জনাব মোহাম্মদ সাইফুল আলম এবং বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়াল যোগাযোগের মাধ্যমে সংযুক্ত ছিলেন পর্ষদের নিরীক্ষা কমিটির চেয়ারম্যান জনাব শেখ জাহিদুল ইসলাম, এফসিএ ও স্বতন্ত্র পরিচালক ড. শহিদুল ইসলাম জাহীদ।

সম্মেলনে ব্যাংকের সম্মানীত পরিচালকবৃন্দ ব্যাংকের আমানত, বিনিয়োগ, বৈদেশিক বাণিজ্য, প্রবাসী আয় এবং চলমান বিভিন্ন বিষয়ের উপর দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং শাখা ব্যবস্থাপক ও উপশাখা ইনচার্জবৃন্দকে কাঙ্খিত সেবা প্রদানের মাধ্যমে ২০২৫ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণের পরামর্শ প্রদান করেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোঃ হুমায়ুন কবির।

প্রধান অতিথি সম্মানিত চেয়ারম্যান জনাব মুঃ ফরীদ উদ্দীন আহমদ তাঁর বক্তব্যে ভার্চুয়ালি অংশগ্রহণকারী সকল শাখা ব্যবস্থাপক ও উপশাখা ইনচার্জবৃন্দকে ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক কার্যক্রমে তাঁদের আন্তরিক প্রচেষ্টার জন্য অভিনন্দন জানান এবং এ ধারা অব্যাহত রেখে অধিকতর গ্রাহক বান্ধব, শরীয়াহ্ পরিপালন এবং গ্রাহকদের পূর্ণআস্থা অর্জনের মাধ্যমে গ্রাহক সেবার মান উন্নয়নের আহŸান জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com