মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজারে আকস্মিক পরিদর্শন বাণিজ্যমন্ত্রীর ব্যাংকিং খাতের সংস্কার অব্যাহত থাকবে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৩তম বোর্ড সভা অনুষ্ঠিত ব্যাচেলর পয়েন্টের সাথে বাংলাদেশের প্রথম এআই অটো জুম ক্যামেরা নিয়ে এলো অপো এ৬এস প্রো ডিজিটাল রূপান্তরে যৌথভাবে কাজ করবে ট্রাস্ট ব্যাংক পিএলসি ও গ্রামীণফোন লিমিটেড ওয়ালটন বাংলাদেশের সক্ষমতা ও আত্মবিশ্বাসের প্রতীক: আর্জেন্টিনার রাষ্ট্রদূত উলিপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত; মাদক, সন্ত্রাস ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের ঘোষণা রমজানের ফজিলত; তাছলিমা আক্তার মুক্তা ময়মনসিংহ বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা গনের সাথে মন্ত্রী এম ইকবাল হোসাইন এর মত বিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সংরক্ষিত নারী আসনে মহিলা দলের সাধারণ সম্পাদক “মিলি কায়কোবাদকে” চায় জেলা বাসি

ভৈরবে ৩টি প্রতিষ্ঠান কে ৪ লক্ষ টাকা জরিমানা

ইমন মাহমুদ লিটন 
  • আপডেট : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৪৪ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ৩টি ফুড প্রোডাক্টস্ ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার (২৮ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের ভৈরবপুর উত্তর পাড়া, স্টেডিয়াম পাড়া এলাকা ও ঘোড়াকান্দা এলাকায় এই অভিযান পরিচালনা করেন বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম। এই সময় উপস্থিত ছিলেন, র‌্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্প, জেলা স্যানেটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পালসহ জেলা আনসার ব্যাটেলিয়ান ও ভৈরব থানা পুলিশ সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দেশের চলমান খাদ্যের ভেজাল নির্মূলের জন্য বিশেষ অভিযানের অংশ হিসেবে ভৈরবে বিভিন্ন ফুড প্রোডাক্টস্ ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও প্রয়োজনীয় কাগজপত্রাদি না থাকায় পৌর শহরের কমলপুর এলাকার বুশরা ফুড প্রোডাক্টসকে নকল পণ্য উৎপাদনের দায়ে প্রতিষ্ঠান মালিক আব্দুল কাদিরকে ১ লক্ষ টাকা,   স্টেডিয়াম সংলগ্ন এলাকার চাঁদনী বেকারিকে মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে প্রতিষ্ঠান মালিক দুলাল মিয়াকে ১ লক্ষ টাকা, ভৈরবপুর ঘোড়াকান্দা নতুনহাটি এলাকায় মালেক ফুড প্রোডাক্টসকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও প্রয়োজনীয় কাগজ পত্র না দেখানোর দায়ে প্রতিষ্ঠান মালিক গোলাম রহমানকে ২ লক্ষ টাকাসহ মোট ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম বলেন, চলতি বছরে ফেব্রুয়ারি মাস থেকে নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশে কিশোরগঞ্জ জেলায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভৈরবে একাধিকবার ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।

তিনি আরো বলেন, ভেজাল খাদ্যে মানব দেহের জন্য ক্ষতিকর খাদ্য উপাদান ও ক্যান্সারের উপদানসহ বিভিন্ন নিষিদ্ধ উপাদান পাওয়া যাচ্ছে। ভৈরবে অভিযান পরিচালনা করে তিন ফ্যাক্টরিকে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। নিরাপদ খাদ্য আমাদের অধিকার। আপনি আমি আমরা সবাই এর সাথে সম্পৃক্ত। আমরা নিরাপদ খাদ্য খাবো আমরা সবাই সুস্থ থাকবো। নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS