বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সপ্তাহের তৃতীয় দিনে ডিএসইতে দরপতনে শীর্ষে প্রাইম ফাইন্যান্স সপ্তাহের তৃতীয় দিনে ডিএসইতে দর বৃদ্ধিতে শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের তৃতীয় দিনে ডিএসইতে শীর্ষ লেনদেন ব্র্যাক ব্যাংকের এবি ব্যাংক ও স্কলাসটিকা স্কুল এর মধ্যে চুক্তি স্বাক্ষর সারচার্জ বাদ, আসছে ওয়েলথ ও ইনহেরিটেন্স ট্যাক্স: এনবিআর চেয়ারম্যান স্কুল সময়ে যানজট কমাতে উদ্যোগ, শিক্ষা মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর নির্দেশ উলিপুরে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য মরহুম আব্দুল আজিজের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন আয়কর রিটার্ন দাখিলের সময় শেষ হচ্ছে আজ রাত ১২ টায় রাজধানীর কদমতলী এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ম্যাগাজিনসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে র‌্যাব-১০ ২০০ এমপি ওআইএস ক্যামেরার সাথে আসছে ভিভো ভি৭০ এফই

গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৩৩ Time View

গোপালগঞ্জে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় অন্তঃসত্ত্বা এক নারীসহ দুই পথচারী নিহত হয়েছেন। এ ছাড়া শিশুসহ দুজন আহতের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৬ জুন) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার পুরাতন মুকসুদপুরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল।

নিহতরা হলেন- ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কদমী গ্রামের আ. রহমানের স্ত্রী ও চার মাসের অন্তঃসত্ত্বা রহিমা বেগম (৩০) এবং বোয়ালমারী উপজেলার কলারণ গ্রামের জামাল উদ্দিন (৭০)।

মুকসুদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেদী হাসান বলেন, ঢাকাগামী বালুভর্তি একটি ট্রাক দুপুরে পুরাতন মুকসুদপুর এলাকায় পথচারী রহিমা বেগম, জামাল উদ্দিনসহ চারজনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রহিমা বেগম মারা যান। এ সময় জামাল উদ্দিনসহ আরও তিনজন আহত হন। সংকটাপন্ন অবস্থায় জামাল উদ্দিনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধ জামাল উদ্দিন সেখানে মারা যান।

পুলিশ পরিদর্শক শীতল চন্দ্র পাল বলেন, এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS