1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বস্ত্র খাতে নগদ সহায়তা পাওয়ার সুযোগ বাড়ল

  • আপডেট : সোমবার, ৯ মে, ২০২২, ৯.২২ পিএম
  • ১৮৫ Time View

দেশীয় বস্ত্র খাতে রফতানি প্রণোদনা বা নগদ সহায়তা পাওয়ার শর্ত কিছুটা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে রফতানি নগদ সহায়তা পেতে হলে ন্যূনতম ২০ শতাংশ স্থানীয় মূল্য সংযোজন করতে হবে। এর আগে নগদ সহায়তা পাওয়ার জন্য ন্যুনতম ৩০ শতাংশ মূল্য সংযোজনের শর্ত ছিল।

সোমবার (৯ মে) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

আগে নগদ সহায়তা পাওয়ার জন্য ১০০ টাকার পণ্য আমদানি করে এর সঙ্গে ন্যূনতম ৩০ টাকার পণ্য সংযোজন করে রফতানি করতে হতো। এখন তা কমিয়ে ২০ টাকা করা হয়েছে। অর্থাৎ আগে স্থানীয় মূল্য সংযোজন হার ৩০ শতাংশ ছিল এখন ২০ শতাংশ করা হয়েছে। এতে নগদ সহায়তা পাওয়ার সুযোগ বেড়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, চলতি ২০২১-২০২২ অর্থবছরে বস্ত্র খাতে বিদ্যমান হারে রফতানি প্রণোদনা বা নগদ সহায়তা প্রদানে স্থানীয় মূল্য সংযোজন ন্যূনতম ২০ শতাংশ প্রযোজ্য হবে। ২০২১-২০২২ অর্থবছরে জাহাজিকৃত রফতানি চালানের বিপরীতে দাখিল করা অনিষ্পন্ন আবেদনগুলোসহ প্রজ্ঞাপন জারির তারিখ থেকে পরবর্তী সময়ে দাখিলযোগ্য আবেদনের ক্ষেত্রে এ নির্দেশনা কার্যকর হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com