1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

ফ্রেঞ্চ ওপেনের নতুন রাণী গফ

  • আপডেট : রবিবার, ৮ জুন, ২০২৫, ৯.২৪ এএম
  • ১৩৩ Time View

ফ্রেঞ্চ ওপেনে নারীদের ফাইনালে অসাধারণ এক ম্যাচের সাক্ষী থাকলো টেনিস বিশ্ব। বিশ্বের এক ও দুই নম্বর তারকার লড়াইকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল। সেই উত্তেজনা খেলাতেও দেখা যায়। 

কেউ কাউকে ছাড় না দেওয়ার মানসিকতায় শিরোপার লড়াই জমে ওঠে। ২ ঘণ্টা ৩৮ মিনিটের লড়াই শেষে এক নম্বরে থাকা আরিনা সাবালেঙ্ককে হারিয়ে প্রথমবার ফ্রেঞ্চ গ্ল্যান্ডস্লাম জিতেছেন কোকো গফ। 

প্যারিসের রোলাঁ গারোসে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচে গফ প্রথম সেট টাইব্রেকারে ৬–৭ (৫–৭) তে হারলেও, পরের দুই সেটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ৬–২ এবং ৬–৪ ব্যবধানে জিতেন। এই জয়ের মাধ্যমে তিনি ফ্রেঞ্চ ওপেন ইতিহাসে গত ২৩ বছরে সবচেয়ে কম বয়সে শিরোপাজয়ী খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়লেন। এর আগে সর্বশেষ এত কম বয়সে এই শিরোপা জিতেছিলেন সেরেনা উইলিয়ামস।

গফ ২০২৩ সালে ইউএস ওপেন জিতেছিলেন। সেটাও সাবালেঙ্কাকেই হারিয়ে। তার গ্ল্যান্ড স্ল্যাম জয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অপেক্ষাও দূর হয়েছে। ২০১৫ সালে সবশেষ ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন সেরেনা উইলিয়ামস। দশ বছর পর দ্বিতীয় মার্কিন খেলোয়াড় হিসেবে এই গ্র্যান্ডস্ল্যাম জিতলেন গফ।  

তিন বছর আগে রোলাঁ গারোঁয় নিজের প্রথম ফাইনালে হেরে গিয়েছিলেন গফ। আজকের জয় যেন সেই হারের মধুর প্রতিশোধ। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com