শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ৬০০ প্রতিষ্ঠান অডিটে নিচ্ছে এনবিআর ভোক্তাপর্যায়ে এলপিজির নতুন দাম ঘোষণা, এক লাফে ৩৮৭ টাকা বৃদ্ধি জ্বালানি সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত হাম না কমা পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্ট-এ রিট আয়কর বিধিমালা পরিবর্তনে চাপে বিজ্ঞাপন শিল্প, সংশোধনের দাবি ইরান সহায়তায় বাংলাদেশ কমিটি গঠন চান্দিনায় দুই সাংবাদিককে হাতকড়া: বিআরজেএ’র তীব্র প্রতিবাদ ও বিচার দাবি প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় হুইলচেয়ার বিতরণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে জরুরি উদ্ধার উপকরণ প্রদান কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত কুমিল্লা বুড়িচংয়ে অবৈধ মাটি কাটা বিরুদ্ধে অভিযান, ৩ ড্রেজার ও ১ হাজার ফুট পাইপ বিনষ্ট

উপকূলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৩৬ Time View

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীতে গত দুই দিন ধরে থেমে থেমে মাঝারি বৃষ্টি হয়েছে। তবে বুধবার (২৮ মে) ভোররাত থেকে শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত। 

এর আগে গতকাল মঙ্গলবার সকাল নয়টা থেকে বুধবার সকাল নয়টা পর্যন্ত জেলায় ২৯.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। 

এদিকে উপকূলীয় এলাকার আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। তবে বাতাসের চাপ না বাড়লেও অমাবশ্যার জোয়ের প্রভাবে নদ-নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। গত দুইদিন ধরে জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে বেড়িবাঁধের বাইরের নিম্নাঞ্চল। উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। সমুদ্রের তীড়ে আছড়ে পড়ছে ছোট বড় ঢেউ। 

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, লঘুচাপটি আরো ঘনীভূত হতে পারে এবং উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রাসহ দেশের চার সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, “লঘুচাপটি নিম্নচাপে রূপ নিতে পারে। এছাড়া উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কিনা সেটি নিশ্চিত বলা যাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS