1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
Title :
জ্বালানি নিরাপত্তায় শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান তারেক রহমানের ভালো কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আহ্বান বিএসইসি চেয়ারম্যানের আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায় আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীর জামানত বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত ভৈরবে হোল্ডিং ট্যাক্স ৪০ শতাংশ বৃদ্ধিসহ পৌরসভার স্থবির উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন আইসিএমএবিতে ইএসজি রিপোর্টিং বিষয়ক ওয়েবিনার চতুর্থ দিনে ৯ হাজারের বেশি গ্রাহককে ৩৯১ কোটি টাকা ফেরত ব্যাংক খাতে ৬ মাসে ৯১০ নারী কর্মী বাড়লেও কমেছে সুযোগ-সুবিধা স্ক্র্যাপের নামে পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানিতে কঠোর ব্যবস্থা: এনবিআর

শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

  • আপডেট : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৫.৫৫ পিএম
  • ৯৬ Time View

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে কৃষক পর্যায়ে ধানের পুষ্টি উপাদান সরবরাহ ও রোগ দমনে ট্রাইকো-কম্পোস্ট এবং ব্রি উদ্ভাবিত প্রযুক্তি জনপ্রিয়করণে শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার সুজালপুর ইউনিয়নের বর্ষা গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় গাজীপুর ব্রি উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের বাস্তবায়নে পার্টনার প্রকল্পের অর্থায়নে ২৭ মে বুধবার বেলা ১১ টায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে মাঠ পরিদর্শন কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ব্রি উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রধান ও সিএসও ড. কাজী শিরীন আখতার জাহান, এসএমও ড. মোঃ রেজওয়ান ভূইয়া, পিএসও ড. মোঃ শাখায়াত হোসেন।

পরিদর্শন শেষে বর্ষা বাজারে ধানের সমন্বিত রোগ দমন ব্যবস্থাপনা বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

 ট্রাইকো-কম্পোষ্ট এবং ব্রি উদ্ভাবিত প্রযুক্তি উদ্ভাবক, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. কাজী শিরীন আখতার জাহান জানান, এই সার ব্যবহারে ধান আবাদে শতকরা প্রায় ৫০ ভাগ পটাশ সার সাশ্রয় করা সম্ভব। শুধু তাই নয়, এই সার ব্যবহারে ধানের রোগ বালাই কম হয়। ফলশ্রুতিতে ট্রাইকো-কম্পোষ্ট ব্যবহারে

পটাশ সার সাশ্রয় সহ ছত্রাকনাশক এর ব্যবহারও কমবে, যা নিরাপদ খাদ্য ও মাটির স্বাস্থ্য উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। তিনি আরো জানান, ব্রি ধানের ব্লাস্ট দমনে সঠিক সময়ে সঠিক মাত্রায় ট্রাইসাইক্লাজল গুণের ছত্রাকনাশক ব্যবহারের মাধ্যমে সফল ভাবে কৃষক পর্যায়ে ধানের ব্লাস্ট রোগ দমন করতে সক্ষম হয়। উক্ত মাঠ দিবস ও কৃষক প্রশিক্ষণের মাধ্যমে ট্রাইকো-কম্পোষ্ট সার ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com