সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদের ছুটি শেষ, কাল থেকে খুলছে অফিস-আদালত পারমাণবিক স্থাপনায় হামলা হলে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের তিন বিভাগে বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের পেট্রোল পাম্পে জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতার কারণে পাম্পগুলো বন্ধ হওয়ার আশংকা মালিক সমিতির প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ইসরাইলে ইরানের সরাসরি হামলা হরমুজ প্রণালী খুলতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, ইরানকে ট্রাম্পের হুমকি স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির কর্মসূচি জানালেন রিজভী স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান চট্টগ্রামগামী ট্রেনের ধাক্কা, কুমিল্লায় বাস দুর্ঘটনায় ১২ জন নিহত মাধবপুরে পিকআপ উল্টে খালে নারী-শিশুসহ ৪জন নিহত

দরবৃদ্ধির শীর্ষে আইসিবি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৩৯ Time View

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৩টির দর বেড়েছে। আজ সবচেয়ে বেশি দর বেড়েছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।

মঙ্গলবার (২৭ মে) কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৪ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৮৩ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ৩ পয়সা বা ৭ দশমিক ৮৯ শতাংশ। আর ৫ টাকা ৯৫ পয়সা বা ৮ দশমিক ৬০ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড, হাইডেলবার্গ মেটেরিয়াল, এশিয়াটিক ল্যাবরেটরিজ, গোল্ডেন হারভেস্ট, গ্রিন ডেলটা মিউচুয়াল ফান্ড, অগ্নি সিস্টেমস এবং মীর আক্তার হোসেন লিমিটেড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS