1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
Title :
সোনার অলংকারে নতুন দাম, ভরিতে বাড়ল সর্বোচ্চ ২১৫৮ টাকা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বিআরজেইউর নেতৃবৃন্দের বিবৃতি তানজিদের শতক, শান্তর ৮৪; শেষে হাসান-মিরাজের প্রতিরোধে লিড ১৫৩ বাংলাদেশে পর্ষদ ছাড়াই কাস্টডিয়ান সেবা দিতে পারবে বিদেশি ব্যাংক দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি টাঙ্গাইলে শিশুকন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা ! চুয়াডাঙ্গায় প্যাকেট জালিয়াতির অপরাধে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা কলকারখানা ও তাঁতশিল্পে ধস; টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন অপসাংবাদিকতা ও ব্ল্যাকমেইল: সাভার-আশুলিয়ায় ইউনিয়ন পরিষদ সচিবদের টার্গেট করে চাঁদাবাজির অভিযোগ দৈনিক ঊষার বাণী পত্রিকা সাভার প্রতিনিধি মোঃ শুকুর আলী বিরুদ্ধে শ্রম আইন মোতাবেক নিম্নতম মজুরী বোর্ড পুনঃগঠন সহ ৬ দফা দাবিতে মানববন্ধন

আবারও ৪ দিনের রিমান্ডে মমতাজ

  • আপডেট : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৩.১১ পিএম
  • ১০৯ Time View

মানিকগঞ্জের সিংগাইরে হত্যা মামলার হাজিরা শেষে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (২৭ মে) দুপুর ১২টার দিকে মমতাজ বেগমকে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালত এ আদেশ দেন।

এদিকে, মমতাজ বেগমকে বহনকারী প্রিজনভ্যানকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছে ক্ষুব্ধ জনতা। মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে মানিকগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে হাজিরা শেষে গাড়িতে তোলার সময় এই ঘটনা ঘটে।

এর আগে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে কেন্দ্রীয় কাশিমপুর কারাগার থেকে তাকে মানিকগঞ্জ আদালতে নিয়ে আসা হয়। আদালত প্রাঙ্গণে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এ সময় জোরদার পুলিশি নিরাপত্তা ছিল। 

মানিকগঞ্জ কোর্ট পুলিশ ইন্সপেক্টর মো. আবুল খায়ের মিয়া বলেন, ‘সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় চার হত্যা মামলায় মমতাজ বেগমকে নিয়মিত শুনানির জন্য আদালতে হাজির করা হয়। ওই মামলায় বিচারক তাকে ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন।’

এর আগে, গত বৃহস্পতিবার মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল আদালত-১ এর বিচারক মোহাম্মদ আব্দুন নূর সিংগাইর উপজেলার চার হত্যা মামলার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পাশাপাশি চিফ জুডিশিয়াল আদালত-৩ এর বিচারক আইভি আক্তার হরিরামপুর থানার হামলা, মারধর ও ভাঙচুরের মামলায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, ২০১৩ সালের  হরতালের দিন সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতাল সমর্থনে একটি মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। প্রায় এক যুগ পর চলতি বছরের ২৫ অক্টোবর নিহত এক ব্যক্তির স্বজন মজনু মোল্লা সিংগাইর থানায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এর আগে ১২ মে রাত পৌনে ১২টায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১৩ মে তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com