1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
Title :
হবিগঞ্জের সব রুটে বিরতিহীন বাস সহ সকল লাইনের বাস বন্ধ চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা চুয়াডাঙ্গায় ডিজিটাল গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে অরিয়েন্টেশন অনুষ্ঠিত নারায়ণপুর দক্ষিণ পাড়া বিদ্যালয় সরকারি করনের লক্ষ্যে এমপি আব্দুল মান্নানের পরিদর্শন ২৬ প্রতিষ্ঠানের এলসি সংক্রান্ত অভিযোগে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র অবস্থান চট্টগ্রামে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গবেষণা ও নগর পরিকল্পনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এসপি মোঃ মাসুদ আলমের সৌদি আরবে ২৭ মে পালিত হবে পবিত্র ঈদুল আজহা উলিপুর মিনি স্টেডিয়ামে কোরবানির পশুরহাট বন্ধের দাবিতে লিখিত অভিযোগ ঈদ-উল-আযহায় মেগা গিফট বিজয়ীদের নিয়ে টেকনোর বিশেষ আয়োজন বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্‌জের যাত্রা শুরু  

রিশাদের ৩ উইকেটে ফাইনালে লাহোর

  • আপডেট : শনিবার, ২৪ মে, ২০২৫, ৯.১৮ এএম
  • ৬৯ Time View

পাকিস্তান সুপার লিগে দ্বিতীয়বার ব‌্যাটিংয়ের সুযোগ পেয়েও রানের খাতা খুলতে পারেননি সাকিব আল হাসান। ছয় দিনের ব‌্যবধানে এটি তার দ্বিতীয় ডাক। এদিন বল হাতেও সাকিব পাননি উইকেট।

বাংলাদেশের আরেক খেলোয়াড় রিশাদ হোসেন নিজের কাজটা ঠিকঠাক করেছেন। বল হাতে পেয়েছেন ৩ উইকেট। দলকে ফাইনালে তুলতে রেখেছেন বিরাট অবদান।

শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে লাহোর কালান্দার্স ৯৫ রানের বিরাট ব‌্যবধানে হারিয়েছে ইসলামাবাদ ইউনাইটেডকে। এই জয়ে পিএসএলের ফাইনালে উঠেছে লাহোর। ২৫ মে লাহোরেই ফাইনালে তাদের প্রতিপক্ষ কোয়েটা গ্ল‌্যাডিয়েটরস।

আগে ব‌্যাটিংয়ে নেমে লাহোর ৮ উইকেটে ২০২ রানের বিশাল পুঁজি পায়। লক্ষ‌্য তাড়ায় ইসলামাবাদ ১০৭ রানের বেশি করতে পারেনি।

লাহোরের হয়ে ব‌্যাট হাতে ৩৫ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলেন কুশল পেরেরা। ৭ চারের সঙ্গে ২ ছক্কা হাঁকান তিনি। এছাড়া ২৫ বলে ৫০ রান করেন মোহাম্মদ নাঈম।

সাকিব ব‌্যাটিংয়ে নেমেছিলেন আট নম্বরে, শাহীন শাহ আফ্রিদির পরও। ইনিংসের চার বল বাকি থাকতে ব্যাটিংয়ে নেমে আক্রমণাত্মক হওয়া ছাড়া উপায় ছিল না। কিন্তু ইংলিশ পেসার টাইমাল মিলসের বল ব‌্যাটে ছোঁয়াতে পারেননি। পরের বল উড়াতে গিয়ে ক‌্যাচ তুলে দেন আকাশে। সাকিব না পারলেও রিশাদ ব‌্যাটিংয়ে নেমে ২ বলে ১ বাউন্ডারিতে ৫ রান তুলে দলের রান দুইশতে নিয়ে যান।

পরবর্তীতে বল হাত রিশাদ ৩ ওভারে ৩৪ রানে ৩ উইকেট নেন। সব মিলিয়ে পিএসএলে রিশাদের উইকেট সংখ‌্যা ৬ ম‌্যাচে ১২টি। সাকিবও ৩ ওভার হাত ঘুরিয়েছেন। ২৭ রান খরচ করে কোনো উইকেট পাননি বাঁহাতি স্পিনার। 

লাহোরের জয়ের নায়ক নির্বাচিত হন সালমান মির্জা। ১৬ রানে ৩ উইকেট নেন বাঁহাতি পেসার। আরেক বাঁহাতি পেসার ৩.১ ওভারে ১ মেডেনে ৩ রানে ৩ উইকেট নেন।

বড় রান তাড়া করতে নেমে ইসলামাবাদের কেউই হাল ধরতে পারেননি। সালমান আগা ২৬ বলে ৩৩ ও শাবাদ খান ১৪ বলে ২৬ রান করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com