1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
Title :
নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু

জেনারেশন নেক্সটের পরিচালনা পর্ষদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১, ৮.১৫ এএম
  • ৪৪২ Time View

শেয়ারবাজারে তালিকাভুক্ত জেনারেশন নেক্সট ফ্যাশন কোম্পানির পরিচালনা পর্ষদের বিরুদ্ধে পরিচালনা পর্ষদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।

অ্যাডভোকেড এনামুল হক সুমন বিনিয়োগকারী অমিত দাস গুপ্তা, মোহাম্মদ শরিফুল আলম এবং মো. লোকমান হোসেনের পক্ষে রিটটি গত ২৯ নভেম্বর রিটটি দায়ের করেন।

রিটে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ২০১৯ সালের ২১ মে জারি করা নির্দেশনা অনুযায়ী জেনারেশন নেক্সট ফ্যাশন কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের এখনও সম্মিলিতভাবে পরিশোধিত মূলধনের ৩০ শতাংশ শেয়ার এবং এককভাবে আরও ২ শতাংশ শেয়ার না থাকার জন্য স্বপদে থাকার বৈধতা নিয়ে এই রিট দায়ের করা হয়।

আগামী ৪ সপ্তাহের মধ্যে বিএসইসির নির্দেশনা বাস্তবায়ন কেন করা হবে না তাও রিটে জানতে চাওয়া হয়।

জানা গেছে, জেনারেশন নেক্সট কোম্পানির সম্মিলিতভাবে পরিচালনা পর্ষদের কাছে মাত্র ১৩.৮২ শতাংশ শেয়ার রয়েছে। আর এককভাবে কোন পরিচালকের কাছেই ২ শতাংশ শেয়ার নেই।

রিটে বিবাদী করা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), জয়েন্ট স্টক কোম্পানিস অ্যান্ড ফার্মস অব বাংলাদেশ, ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের প্রেসিডেন্ট, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের ম্যানিজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার, জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান মি. তৌহিদুল ইসলাম চৌধুরী, জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের ম্যানিজিং ডিরেক্টর মো. রাজিভ শেঠী, জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের ডিরেক্টর মি. আলাভিস আজফার চৌধুরী এবং জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের ডিরেক্টর শাহিন আক্তার চৌধুরীকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com