1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
Title :
নরসিংদীর শিবপুরে ইউএনওর মানবিক উদ্যোগ; দায়িত্ববোধের এক অনন্য দৃস্টান্ত ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিশুযত্নের উন্নয়নে বাংলাদেশ পুলিশের তিন প্রতিষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ১ কোটি ৩০ লাখ টাকার সিএসআর অনুদান ১ম প্রান্তিকে ওয়ালটন পণ্য বিক্রয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি; মুনাফা অর্জিত ২২৪.৭৪ কোটি টাকায় প্রথম প্রান্তিক প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং প্রথম প্রান্তিক প্রকাশ করেছে রানার অটোমোবাইলস প্রথম প্রান্তিক করেছে মুন্নু সিরামিক Financial Statements of Runner Automobiles PLC Price Sensitive Information of Runner Automobiles PLC

হায়দ্রাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ জনের প্রাণহানি

  • আপডেট : রবিবার, ১৮ মে, ২০২৫, ৩.৫৪ পিএম
  • ১০৪ Time View

ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দ্রাবাদের আইকনিক স্থাপনা চারমিনারের কাছে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৭ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে সাতবছরের এক শিশু এবং বেশ কয়েকজন নারীও আছেন। খবর এনডিটিভির।  

প্রতিবেদনে বলা হয়েছে, ভবনে আগুন লাগার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির আগুন নির্বাপক বিভাগের একজন কর্মকর্তা বলেছেন, তারা সকাল ৬টা ৫০ মিনিটে আগুন লাগার কল পান এবং দ্রুত ঘটনাস্থলে যান। আগুন নেভাতে ১১টি ফায়ার ইঞ্জিন কাজ করেছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি। 

কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডি বলেছেন, আমি হতাহতদের পরিবারের সঙ্গে দেখা করেছি। এমন ঘটনা দুঃখজনক। কাউকে আমি দোষারোপ করছি না তবে পুলিশ, পৌরসভা, আগুন ও বিদ্যুৎ বিভাগকে আরও শক্তিশালী হতে হবে।

মুখ্যমন্ত্রী রেভান্ত রেডি অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা প্রদানের নির্দেশ দিয়েছেন। 

প্রতিবেদনে বলা হয়েছে, যেখানে অগ্নিকাণ্ড হয়েছে সেখানে অনেক জুয়েলারি দোকান এবং এটি চারমিনারের অনেক কাছে। সেখানকার অনেক দোকানই শত বছরের পুরনো। 

তেলেঙ্গানার মন্ত্রী পুনাম প্রভাকর বলেছেন, লাশ উদ্ধার করা হয়েছে এবং হাসপাতালে পাঠানো হয়েছে। রাজ্য সরকার পুরো তথ্য শিগগির শেয়ার করবে।

এই ঘটনার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয় থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। সেইসঙ্গে আহতদের দ্রুত আরোগ্য প্রার্থনা করা হয়েছে। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com