1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
Title :
কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১৬ কুমিল্লায় এক রাতে কিশোর গ্যাং সন্দেহে আটক-৬২৪ গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজে বহিরাগতদের হামলা নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা

বৃহস্পতিবার পুতিনের সঙ্গে বৈঠকে বসতে জেলেনস্কিকে ট্রাম্পের চাপ

  • আপডেট : সোমবার, ১২ মে, ২০২৫, ১০.১১ এএম
  • ৯১ Time View

র্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে একটি সমঝোতায় পৌঁছাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আগামী বৃহস্পতিবার (১৫ মে) তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে জোর চাপ দিয়ে চলেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় আজ রোববার (১১ মে) ডোনাল্ড ট্রাম্প বলেন, রুশ প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে রাজি নন, তবে রক্তস্নান অবসানে সমঝোতায় পৌঁছাতে দর-কষাকষির জন্য তিনি বৃহস্পতিবার তুরস্কে আলোচনায় বসতে ইচ্ছুক। ইউক্রেনের উচিত অতিদ্রুত এ বিষয়ে রাজি হওয়া।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসতে রাজি হওয়ার আগে সোমবার (১২ মে) থেকে ৩০ দিনের যুদ্ধবিরতির দাবি জানান।

এ সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প তার বার্তায় আরও বলেন, কমপক্ষে তারা এ বিষয়ে কোনো চুক্তিতে পৌঁছানো বা না পৌঁছানোর বিষয়টি নির্ধারণ করুক। যদি তা না হয় তবে ইউরোপীয় নেতারা এবং যুক্তরাষ্ট্র জানে সবার সঙ্গে সমন্বিতভাবে কীভাবে এগোতে হবে। আমার মনে হচ্ছে, ইউক্রেন প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে একটি চুক্তি করবে। ভ্লাদিমির পুতিন এই মুহূর্তে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের বিজয় উদযাপনে ব্যস্ত, তবে সেটিতে জয়লাভ করা সম্ভব হতো না যুক্তরাষ্ট্রের ভূমিকা ছাড়া।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com