1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
Title :
নরসিংদীর শিবপুরে ইউএনওর মানবিক উদ্যোগ; দায়িত্ববোধের এক অনন্য দৃস্টান্ত ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিশুযত্নের উন্নয়নে বাংলাদেশ পুলিশের তিন প্রতিষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ১ কোটি ৩০ লাখ টাকার সিএসআর অনুদান ১ম প্রান্তিকে ওয়ালটন পণ্য বিক্রয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি; মুনাফা অর্জিত ২২৪.৭৪ কোটি টাকায় প্রথম প্রান্তিক প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং প্রথম প্রান্তিক প্রকাশ করেছে রানার অটোমোবাইলস প্রথম প্রান্তিক করেছে মুন্নু সিরামিক Financial Statements of Runner Automobiles PLC Price Sensitive Information of Runner Automobiles PLC

ভারতীয় চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ডেকে পাঠাল ইসলামাবাদ

  • আপডেট : বুধবার, ৭ মে, ২০২৫, ৪.০৩ পিএম
  • ১০১ Time View

ভারতের হামলার প্রতিবাদ জানাতে ইসলামাবাদে দেশটির চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ বুধবার (৭ মে) এই তথ্য জানিয়েছে এএফপি।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের একাধিক অবস্থানে সম্পূর্ণ বিনা উসকানিতে ভারতের হামলার তীব্র প্রতিবাদ জানাতে’ চার্জ দ্য অ্যাফেয়ার্স গীতিকা শ্রীবাস্তবকে ডাকা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ভারতের প্রকাশ্য আগ্রাসন পাকিস্তানের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন। এ ধরনের কর্মকাণ্ড জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন ও আন্তরাষ্ট্রীয় সম্পর্কের প্রচলিত রীতি লঙ্ঘন করেছে। ভারত, পাকিস্তানের বিরুদ্ধে শত্রুসুলভ আচরণের যে অভিযোগ এনেছে, তা পুরোপুরি ভিত্তিহীন এবং আমরা তা নাকচ করছি। ভারতীয় পক্ষকে হুঁশিয়ার করা হয়েছিল যে এ ধরনের বেপরোয়া আচরণ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতি গুরুতর হুমকি।’

এর আগে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক জানিয়েছেন, ভারতের হামলার তাদের দেশে ২৬ জন বেসামরিক মানুষ নিহত ও ৪৬ জন আহত হয়েছেন।

লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ জানিয়েছেন, ভারতের হামলায় পাকিস্তানের ছয়টি এলাকায় এই ২৬ জন নিহত হয়েছেন।

সামরিক মুখপাত্র আরও বলেন, ভাওয়ালপুরের আহমেদপুর অঞ্চলে ১৩ জন নিহত হয়েছেন, যার মধ্যে তিন বছর বয়সী দুই শিশু, সাতজন নারী ও চারজন পুরুষ রয়েছেন। আহত ৩৭ জনের মধ্যে নয়জন নারী ও ২৮ জন পুরুষ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com