1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
Title :
নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সিলেটে টানা ২ দিন ধরে প্রচন্ড গরম, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি পাঁচ ব্রোকারেজের ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা পর্যন্ত পাওনা পুরো ফেরত কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক

দিনাজপুরের বড়পুকিরিয়া কয়লা খনিতে আবারো শ্রমিক বিক্ষোভ সমাবেশ

  • আপডেট : রবিবার, ৮ মে, ২০২২, ৪.৪৯ পিএম
  • ১৭০ Time View

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্ববতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে ৮ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ  সকল শ্রমিককে কাজে যোগদানে খনির প্রবেশ পথ খুলে দেওয়ার দাবিতে আজ ৮ এপ্রিল রবিবার আবারো খনির প্রবেশ পথে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

 
এসময় খনি এলাকায় বিক্ষোভ মিছিলসহ সমাবেশ করেছেন খনি শ্রমিকরা। ওই দুই দফা দাবিতে গেল দুমাস ধরে লাগাতার কর্মসূচির পালন করে আসছেন তারা।


তিনটি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিএমসি, এক্সএমসি এবং জেএক্সএমসির অধিনে খনিতে কয়লা তোলায় নিয়োজিত রয়েছে প্রায় ১১শত দেশি শ্রমিক। করোনাকালিন অতিমারির কারনে ছুটি কালিন ৮ মাসের বকেয়া বেতনভাতার পাশাপাশি অবিলম্বে সকল শ্রমিককে কাজে যোগদানের দাবিতে ধারাবাহিকভাবে বিক্ষোভ মিছিল সমাবেশ এবং খনির প্রবেশ পথে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন তারা। এছাড়াও তিন দফা স্মারকলিপি পেশ করেছেন আন্দোলনকারি শ্রমিকরা।


বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারি ইউনিয়নের সাধারন সম্পাদক আবু সুফিয়ান জানান, লাগাতার আন্দোলনে পবিত্র ঈদের কারনে বিরতি দিয়ে আজ রবিবার থেকে আবারো পথে নেমেছেন তারা। ওই দুই দফা দাবির বিষয়ে কয়লা খনির ব্যবস্হাপনা পরিচালকের কাছে তিন দফায় স্মারকলিপি তুলে দিলেও দাবি পুরনে সাড়া পাননি তারা। দাবি পুরন না করা পর্যন্ত শ্রমিকদের বাঁচামরার স্বার্থে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com