1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইসলামী ইন্স্যুরেন্স লভ্যাংশ ঘোষণা করেছে ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের ৪৩তম এজিএম পিছিয়েছে, নতুন তারিখ ১৬ সেপ্টেম্বর সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখছে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস নর্থ আমে‌রিকায় গবর্ণমেন্ট ল্যবরেট‌রি হাই স্কুল এর  প্রাক্তন ছাত্রদের উৎসবমুখর প‌রি‌বে‌শে বনভোজন সাতক্ষীরার আশাশুনিতে রাফাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

আজ ডিএসইতে ৩৯৯ কোটি টাকা লেনদেন

  • আপডেট : রবিবার, ৪ মে, ২০২৫, ৩.৪২ পিএম
  • ৫৬ Time View

গত সপ্তাহে টানা দরপতনের পর অবশেষে ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (৪ মে) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে।

এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে। তবে, উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্র জানিয়েছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৮.৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৫৬ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৬.২০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১১.১৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২৯০টি কোম্পানির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত আছে ৩৮টির।

এদিন ডিএসইতে মোট ৩৯৯ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩২৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১১.৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৪১৭ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ০.০৭ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৮০৫ পয়েন্টে, শরিয়াহ সূচক ০.৩৭ পয়েন্ট বেড়ে ৮৯৮ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৮১.৯৬ পয়েন্ট কমে ১১ হাজার ৫৯১ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ২০৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১২০টি কোম্পানির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত আছে ২৩টির।

সিএসইতে ৬ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪১ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com