1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
Title :
নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু

ভারতে মন্দিরে পদদলিত হয়ে ৭ জনের মৃত্যু

  • আপডেট : শনিবার, ৩ মে, ২০২৫, ৯.৫৪ এএম
  • ১৩৭ Time View

ভারতের গোয়া রাজ্যের শিরগাঁওয়ের লাইরাই মন্দিরে পদদলিত হয়ে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

শনিবার (৩ মে) সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাতে বার্ষিক শোভাযাত্রা উপলক্ষে বিপুল সংখ্যক ভক্তের অতিরিক্ত ভিড়ে হুড়োহুড়ির সময় পদদলিত হয়ে এ হতাহতের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাত্রাতিরিক্ত ভিড়ে হুড়োহুড়ির মধ্যে পদপিষ্ট হন অনেকে। শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় অনেকের। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

জরুরি পরিষেবা এবং পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

এনডিটিভি বলছে, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত পরিস্থিতি খতিয়ে দেখছেন। হাসপাতালে গিয়ে তিনি আহতদের চিকিৎসার খোঁজ নিয়েছেন।

পদদলিত হওয়ার কারণ এখনও জানা যায়নি। কর্তৃপক্ষ পরিস্থিতি মূল্যায়ন করছে।

প্রশাসনের তরফে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রায় এক হাজার পুলিশ সদস্যও মোতায়েন করা হয়েছিল। ভিড়ের গতিবিধির ওপর নজরদারির জন্য ড্রোনও রাখা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com