1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
Title :
এনসিসি ব্যাংকের প্রয়াত পরিচালকের ১ লাখ ২৪ হাজার শেয়ার যাবে উত্তরাধিকারীদের কাছে লভ্যাংশ ঘোষণা করেছে ওয়াইম্যাক্স ডিএসইতে ৯ কোম্পানির বোর্ড সভার সময়সূচি প্রকাশ লভ্যাংশ ঘোষণা করেছে মেঘনা পেট্রোলিয়াম শ্রমিকদের কাজে ফেরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর, শিগগিরই বসছে মজুরি বোর্ড নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙ্গচুরের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত ভৈরবে নিজের পাতা ফাঁদে বিদুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন জজমিয়া চুয়াডাঙ্গায় রাসায়নিক দিয়ে পাকানো কদবেল বিক্রি, ফল দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা ঢাকা বাঁচাও থেকে সোহানী শিফা বহিষ্কার, নতুন আহ্বায়ক তানভীর আজাদ উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন

আজ ডিএসইতে ৪৫৩ কোটি টাকা লেনদেন

  • আপডেট : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ৩.৩০ পিএম
  • ৯১ Time View

একদিনের বিরতি দিয়ে পুঁজিবাজারে ফের দর পতন হয়েছে। এর আগে টানা ৯ দিন বাজারে বেশিভাগ কোম্পানির শেয়ারের দাম ও মূল্য সূচক কমেছিল। রোববারও বেশিরভাগ সময় বাজার নিম্নমুখী থাকলেও পরে সামান্য উত্থান ঘটে মূল্যসূচকে। কিন্তু ওই ধারা দু’দিনও টেকেনি। সোমবার (২৮ এপ্রিল) বাজার আবারও লাল ধারায় ফিরে যায়। তবে লেনেদেনর পরিমাণে উর্ধমুখীতা ছিল আজকের বাজারে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪২ দশমিক ৬৭ পয়েন্ট (০.৮৫%) কমে ৪ হাজার ৯৫২ দশমিক ৭৯ পয়েন্টে নেমে আসে। এদিন ডিএসইর বাকী দুটি সূচক কমেছে ১ শতাংশের বেশি। আজ নির্বাচিত ৩০ কোম্পানির সূচক ডিএস৩০ কমেছে ২১ দশমিক ৬৫ পয়েন্ট (১.১৬%) এবং শরীয়াহ সূচক ডিএসইএস ১১.১৪ পয়েন্ট (১%) কমেছে।

ডিএসইতে আজ ৩৯৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়েছে। এদের মধ্যে ২৪৬টির দাম কমেছে, যা লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ৬৬ দশমিক ১৬ শতাংশ। এদিন বাজারটিতে দর বেড়েছে মাত্র ৯৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের। অন্যদিকে ৫৯টির দর ছিল অপরিবর্তিত।

আজ ডিএসইতে ৪৫৩ কোটি ৭৯ লাখ টাকা মূল্যের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়েছে। আগেরদিন এই স্টক এক্সচেঞ্জে লেনদেনের পরিমাণ ছিল ৩৩৮ কোটি ৬৪ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com