1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
Title :
মিউচুয়াল ফান্ড বিধিমালা বাতিল ও মাকসুদ কমিশনের শাস্তি দাবি কুমিল্লায় দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কা, নিহত-২ কুমিল্লা ইপিজেডের রাসায়নিক বর্জ্য প্রাকৃতিক খালে ছাড়া যাবে না: মনিরুল হক চৌধুরী সিলেটে কর্মসংস্থান ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জে জলবায়ূ মোকাবেলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন পবিত্র গাদিরে খুম ঈমানী ঘোষণার শোকরিয়া সমাবেশ ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত কুমিল্লায় ৫ মাসে এইডসে ৭ মৃত্যু, ঝুঁকিতে সমকামী ও যৌনকর্মীরা দিনাজপুরে আইইবি’র নতুন ভবনের উদ্বোধন দিনাজপুরে শিশুদের স্কুল ও থেরাপি সেন্টারের উদ্বোধন দিনাজপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পরিবেশ বন্ধু সম্মাননা প্রদান

কবি দাউদ হায়দার আর নেই

  • আপডেট : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১২.০৯ পিএম
  • ১০৫ Time View

কবি, লেখক ও কলামিস্ট দাউদ হায়দার মারা গেছেন।  (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। 

গতকাল শনিবার রাতে জার্মানির রাজধানী বার্লিনের একটি বয়স্ক নিরাময় কেন্দ্রে মৃত্যু হয় ৭৩ বছর বয়সী এই কবির। 

তার ভাতিজি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শাওন্তী হায়দার  বলেন, “স্থানীয় সময়ে রাত ৯টা ২০ মিনিটে মারা গেছেন চাচা। বিস্তারিত পরে আমরা জানাতে পারব।”

এর আগে গত বছর ডিসেম্বরের ১২ তারিখ বার্লিনের যে ফ্ল্যাটটিতে তিনি বসবাস করতেন, সেখানকার সিঁড়িতে মাথা ঘুরে পড়ে অজ্ঞান হয়েছিলেন তিনি। সংকটাপন্ন অবস্থায় তাকে উদ্ধারের পর নগরীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তাকে ‘কৃত্রিম কোমায়’ রেখে চিকিৎসা দেওয়া হয়।

উল্লেখ্য, নির্বাসিত কবি দাউদ হায়দার নিঃসঙ্গ জীবনযাপন করতেন। কবি ও সাংবাদিক দাউদ হায়দার ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পাবনার দোহারপাড়ায় জন্মগ্রহণ করেন। তার প্রতিবাদী লেখা ও কবিতার জন্য ১৯৭৪ সালেই তিনি মাতৃভূমি বাংলাদেশ ছাড়তে বাধ্য হন। সেই সময় তাকে জার্মানির নোবেলজয়ী লেখক, কবি ও সাহিত্যক প্রয়াত গুন্টার গ্রাস ও দেশটির তৎকালীন ভাইস চ্যান্সেলর ও পররাষ্ট্রমন্ত্রী হান্স- ডিটরিখশ গেনশের জার্মানিতে নিয়ে আসেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com