1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

কাশ্মীর আরও উত্তপ্ত হলে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানের

  • আপডেট : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ৭.৪০ পিএম
  • ৬৩ Time View

কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি দিয়েছেন, এই উত্তেজনা বৃদ্ধি পেলে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ জানান, পাকিস্তানি সেনাবাহিনীকে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

সম্প্রতি, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাম শহরের কাছে একটি পর্যটন এলাকায় জঙ্গিদের গুলিতে ২৬ জন পর্যটক নিহত হন। ভারত অভিযোগ করেছে, পাকিস্তান-সমর্থিত জঙ্গিরা এই হামলা চালিয়েছে। তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে, শুক্রবার (২৫ এপ্রিল) ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এরপর খাজা আসিফ বলেন, ‘ভারতের যেকোনো পদক্ষেপের জবাব দিতে পাকিস্তান প্রস্তুত।’

খাজা আসিফ আরও বলেন, ‘যদি সর্বাত্মক আক্রমণ হয়, তাহলে অবশ্যই সর্বাত্মক যুদ্ধ হবে।’ তবে, আলোচনার মাধ্যমে এই বিরোধের সমাধান সম্ভব বলেও তিনি আশা প্রকাশ করেন।

খাজা আসিফ ইঙ্গিত দেন, ভারত কোনো প্রমাণ ছাড়াই ‘সাজানো’ অভিযান চালিয়ে গোলাগুলির ঘটনা ‘মঞ্চস্থ’ করেছে।

এই হুঁশিয়ারি দুই দেশের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। আন্তর্জাতিক মহল এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। উভয় দেশকে সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com