1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
Title :
নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু

গাজায় ইসরায়েলি হামলায় ৬০ জনের বেশি নিহত

  • আপডেট : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১১.৩৫ এএম
  • ৯৭ Time View

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত ৬০ জনের বেশি নিহত হয়েছেন। এসব হামলায় হতাহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোর থেকে এসব হামলা চালানো হয়। খবর আল-জাজিরার।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্স ও চিকিৎসকরা জানিয়েছেন, উত্তর গাজার জাবালিয়ায় ইসরায়েলের বোমা হামলায় একই পরিবারের ১২ জন নিহত হয়েছেন। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা উপত্যকায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট নিহতের সংখ্যা বেড়ে ৫১ হাজার ৩৫৫ জনে পৌঁছেছে। 

এছাড়া, ১৮ মাস আগে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ১৭ হাজার ২৪৮ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ।

দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তারপর প্রায় দু’মাস গাজায় কম-বেশি শান্তি বজায় ছিল; কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় গত সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত এক হাজার ৯৭৮ ফিলিস্তিনি নিহত এবং আরও ৫ হাজার ২০৭ জন মানুষ আহত হয়েছেন। ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিও ভেঙে দিয়েছে।

গাজা সরকারের মিডিয়া অফিস সর্বশেষ হালনাগাদ তথ্যে বলেছে, মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার নিখোঁজ মানুষকেও মৃত বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com