1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু হবিগঞ্জে রেলের পরিত্যক্ত জায়গা দখল অবৈধ দোকান নির্মাণ ব্যবস্থা নেয়ার দাবি ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

রানা প্লাজা শ্রমিক হত্যার ১২ বছর পরেও কর্মক্ষেত্রে জীবন হারানোর মিছিল থামেনি

  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ৪.১০ পিএম
  • ৫২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ আজ বৃহস্পতিবার সকাল ১১:০০ঘটিকার সময় সাভারস্থ রানা প্লাজার স্মৃতিস্তম্ভে ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার ও গ্রীণ বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের যৌথ উদ্যোগে রানা প্লাজার শ্রমিক হত্যার ১২ বছর উপলক্ষে রানা প্লাজার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পমাল্য অর্পন।

শ্রদ্ধাঞ্জলিতে রানা প্লাজার আহত শ্রমিক নিলুফা ইয়াসমিনের নেতৃত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার ও গ্রীণ বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সুলতানা বেগম, সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস, যুগ্ম সম্পাদক ও নারী কমিটির সভাপতি রোজিনা আক্তার সুমি, দপ্তর সম্পাদক ও নারী কমিটির সাধারন সম্পাদক আমরিন হোসাইন এ্যানি, সহ-সাংগঠনিক সম্পাদক ইউসুফ শেখ, প্রচার সম্পাদক মোঃ তাহেরুল ইসলাম, কেন্দ্রীয় কার্যকরি সদস্য সেলিনা হোসাইন প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন ১৯৯০ সালে মিরপুরের সারাকা গার্মেন্টসে অগ্নিকান্ডের মধ্যে দিয়ে জীবিকার জন্য জীবন হারানোর যে মিছিল শুরু হয়ে ছিল, বিচারহীনতা আর দায়িত্বহীনতার কারণে তা অব্যাহত ভাবে চলছিল। ২০১২ সালে তাজরিন অগ্নিকান্ড ১১২ জনের মৃত্যু, তার কয়েক মাস পরে ২০১৩ সালে রানা প্লাজা ধসে মূহুর্তে ১১৩৬ জন শ্রমিকের দেহ লাশে পরিণত হওয়ার মত ঘটনার পরে রাষ্ট্রের দায়িত্বশীল ভুমিকা আমরা প্রত্যাশা করেছিলাম।

রানা প্লাজার নির্মম ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া হাজারো শ্রমিকের আত্মত্যাগ কখনোই বৃথা যেতে পারে না। দীর্ঘ ১২ বছরেও হয়নি দায়িদের শাস্তি, শ্রম আইনের ক্ষতিপূরণ সংক্রান্ত বিধানে হয়নি কাঙ্খিত পরিবর্তন। এখনো প্রতি বছর জীবিকার জন্য এসে জীবন হারাচ্ছে প্রায় সহ¯্রাধিক শ্রমিক, অসহায় হচ্ছে নির্ভরশীল পরিবার, কিংবা শ্রমিক নিজেই পঙ্গুত্ব বরণ করে হয়ে উঠছে সমাজের বোঝা। এই অবস্থায় কর্মক্ষেত্রে অবহেলাজনিত মৃত্যুর জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি, ক্ষতিগ্রস্থদের আজীবন আয়ের মানদন্ডে ক্ষতিপূরণ, চিকিৎসা ও এবং নিহতের পরিবার ও আহতদের পুর্নবার্সনের ব্যবস্থ করতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com