1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
Title :
বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো

আওয়ামী লীগের মিছিল কন্ট্রোল করতে না পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ১.০০ পিএম
  • ৬৬ Time View

সামনে আওয়ামী লীগের কার্যক্রম ও ঝটিকা মিছিল রোধ করতে না পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৯ এপ্রিল) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আওতাধীন বিমানবন্দর থানা পরিদর্শন শেষে এ হুঁশিয়ারি দেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সামনে আওয়ামী লীগের ঝটিকা মিছিল কন্ট্রোল না করতে পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সেইসঙ্গে পুলিশের মধ্যে কারও যদি ইন-অ্যাকটিভ থাকার প্রমাণ মেলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’

পুলিশ সদস্যদের বদলি হওয়ার পরও অনেকেই নতুন কর্মস্থলে যোগ না দিয়ে আগের জায়গাতেই থেকে যাচ্ছেন এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে সরকার।’

এছাড়া দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি যাতে আরও উন্নত হয় সে লক্ষ্যে কাজ করা হচ্ছে বলেও জানান জাহাঙ্গীর আলম।

পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকার চার থানার পরিদর্শনের কথা ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার। সেই ধারাবাহিকতায় শনিবার বেলা ১১টার দিকে প্রথমে বিমানবন্দর থানা পরিদর্শন যান তিনি। পরে একে একে আরও তিনটি থানা পরিদর্শন করেন।

এ সময় থানার বিভিন্ন কক্ষ এবং ক্যান্টিন ঘুরে ঘুরে দেখেন উপদেষ্টা। দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে খোঁজ খবর নেন ক্যান্টিনের খাবারের মান নিয়ে। একপর্যায়ে থানার বাইরে ভুক্তভোগীদের সঙ্গেও কথা বলেন তিনি। জানতে চান তাদের অভিযোগ সম্পর্কে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com