1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

দিল্লিতে ভবন ধসে ৪ জনের মৃত্যু

  • আপডেট : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ১২.৪৯ পিএম
  • ৬৮ Time View

ভারতের দিল্লিতে চারতলা ভবন ধসে কমপক্ষে চার জন মারা গেছেন। আহত হয়েছেন অনেকে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বেশ কয়েকজন।

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, শনিবার (১৯ এপ্রিল) ভোরে দিল্লির মুস্তাফাবাদে এ দুর্ঘটনা ঘটে। 

ভবন ধসের খবর পেয়ে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ), পুলিশ ও ফায়ার সার্ভিকের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। 

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ১৪ জনকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক চার জনকে মৃত ঘোষণা করেন। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকা পড়েছে। তাদের উদ্ধারে অভিযান চলছে। 

ভবন ধসের মুহূর্ত ধারণ করা সিসিটিভির একটি ফুটেজ শেয়ার করেন স্থানীয় এক বাসিন্দা। সেখানে দেখা যায়, ভবনটি ধসে পড়ার সাথে সাথে পুরো এলাকা ধোঁয়ায় অন্ধকার হয়ে পড়ে।

এর আগে গত সপ্তাহে দিল্লি এনসিআর এলাকায় একটি ভবন ধসে দুজন নিহত হন। আহত হন তিন জন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com