1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৫১,০৬৫ জনে দাঁড়িয়েছে

  • আপডেট : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৯.০১ এএম
  • ৬০ Time View

২০২৩ সালে গাজা উপত্যকায় ইসরায়েলি তাণ্ডব শুরু হওয়ার পর থেকে প্রতিদিন ২৭ জন শিশু মারা যাচ্ছে। সেই সঙ্গে যুদ্ধের ফলে গাজার ৩৯০০০ শিশু এতিম হয়েছে। ফিলিস্তিনে ইউনিসেফের একজন প্রতিনিধি এ তথ্য জানিয়েছেন। খবর তাস’র

আল জাজিরার প্রতিবেদন অনুসারে, ইউনিসেফের প্রতিনিধি বলেছেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় প্রতিদিন নিহত শিশু ও কিশোর-কিশোরীর সংখ্যা ২৭ জনে পৌঁছেছে।

ইউনিসেফের তথ্য অনুসারে, বর্তমানে গাজায় অন্তত ১৬,০০০ ফিলিস্তিনিকে জরুরি চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে সরিয়ে নেওয়া প্রয়োজন। জরুরি চিকিৎসা সহায়তার প্রয়োজন – এমন লোকদের মধ্যে ৪০০০ শিশু রয়েছে।

জানুয়ারিতে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ১৮ মার্চ ইসরায়েলি বাহিনী গাজায় পুনরায় গণহত্যা শুরু করে এবং আক্রমণের তীব্রতা বাড়ায়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অঞ্চলটিতে ইসরায়েলি বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যা যুদ্ধে মৃতের সংখ্যা ৫১,০৬৫ জনে পৌঁছেছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ৭৩ জন আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে, যার ফলে ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা ১,১৬,৫০৫ জনে দাঁড়িয়েছে। অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com