1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

রমজানে ফের রেমিট্যান্স এলো ২’শ কোটি ডলার

  • আপডেট : শুক্রবার, ৬ মে, ২০২২, ১১.৩৫ এএম
  • ১৬৮ Time View

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন বলছে, রমজান মাসেই প্রবাসীরা ২’শ কোটি ৯৫ লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছে যা বাংলাদেশি টাকায় ১৭ হাজার ৩৬২ কোটি টাকা (এক ডলার সমান ৮৬ টাকা ৪০ পয়সা )। গত ১১ মাসের মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠানো হয়েছে এপ্রিলেই।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, এপ্রিল মাসে দেশে ২০০ কোটি ৯৫ লাখ ডলার প্রবাসী আয় এসেছে, যা ২০২১ সালের এপ্রিল মাসের চেয়ে বেশি।

ব্যাংকখাত সংশ্লিষ্টরা বলছেন, প্রতি বছরই কোনো উৎসবের সময় বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরা নিজ পরিবারের জন্য অর্থ পাঠান। এবারের ঈদুল ফিতরেও এর ব্যত্যয় ঘটেনি। ঈদে নিজ নিজ পরিবারের কেনাকাটায় বাড়তি অর্থ দেশে পাঠানোর কারণে প্রবাসী আয় বেশি আসে। আগামী কোরবানির ঈদেও এভাবে রেমিট্যান্স আসতে পারে বলে মনে করেন তারা।

এর আগে ২০২১ সালের মে মাসে ২১৭ কোটি ১০ লাখ ডলার বা ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছিলেন বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরা। এরপর গত ১১ মাসের মধ্যে কোনো মাসেই ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স আসেনি।

গত বছরের ডিসেম্বরে ১৬৩ কোটি ৬ লাখ ডলার এসেছিল। চলতি বছরের জানুয়ারিতে এসেছিল ১৭০ কোটি ৪৫ লাখ ডলার। ফেব্রুয়ারিতে আসে ১৪৯ কোটি ৬০ লাখ ডলার এবং মার্চ মাসে এসেছিল ১৮৬ কোটি ডলার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com