1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
Title :
বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো

নতুন করে সবাইকে নিয়ে চলার সময় এসেছে : সমাজকল্যাণ উপদেষ্টা

  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ১২.৪১ এএম
  • ৬০ Time View

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নতুন করে ভালবাসা, নতুন করে সবাইকে নিয়ে চলা, নতুন করে প্রতিজ্ঞা করা এবং নতুন করে ভাবার সময় এসেছে আমাদের। বুধবার (১৬ এপ্রিল) ঢাকার ইস্কাটনে মহিলা বিষয়ক অধিদপ্তরে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, আনন্দ শোভাযাত্রায় আমরা গত বছরের তুলনায় এবার অনেক বড় আকারে ২৭টি জাতিগোষ্ঠীর অংশগ্রহণ দেখেছি। আনন্দ শোভাযাত্রায় ফকির বাউলরা ছিল। তাদের মনে যে রঙিন আনন্দ ছিল, তা দেখে মনে হল—এটাইতো আমার বাংলাদেশ।

উপদেষ্টা বলেন, বাংলাদেশকে প্রাণ দিয়ে রক্ষা করতে আমার আমিটা আরেকটু বড়, আরেকটু উদার করে, আমার আমিটা দেওয়ার মধ্যে দিয়ে পাওয়ার আনন্দ শিখবো।

‘ছোট ছোট আনন্দ বিশাল বোধ তৈরি করে। বিশাল বিশাল পাওয়া বিষাদ তৈরি করে, যা কাম্য নয়। সবাইকে নিয়ে গড়ে ওঠা বাংলাদেশকে আমরা মনেপ্রাণে আঁকড়ে ধরে রাখবো—এই নতুন বছরে এটাই আমাদের প্রতিজ্ঞা’, মন্তব্য করেন সমাজকল্যাণ উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, দেশের ৭৫ ভাগ জনগোষ্ঠীর দায়িত্বে আছে তরুণ প্রজন্ম। তাদের হাতে গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয়ের প্রান্তিক পর্যায়ের নারী ও শিশুদের উন্নয়নমূলক কাজ। এ মন্ত্রণালয়কে উন্নয়নের মূলধারায় এগিয়ে নিতে নতুন বাংলাদেশে নতুন বছরে আমরা সম্মিলিতভাবে প্রয়াস চালাবো।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান এবং মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com