1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
Title :
বাজার স্থিতিশীল রাখতে আরও আড়াই কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন সংসদের দ্বিতীয় অধিবেশন ঘিরে শেরেবাংলা নগরে সভা-সমাবেশ নিষিদ্ধ হাম পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪১১ বিএসইসিতে নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার পদে তিন নতুন মুখ রাষ্ট্র জনগণের, কেন্দ্রের নয়: মুহাম্মদ আজগর হোসেন জিহাদ অর্থনৈতিক সংস্কারে আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল বাংলাদেশ কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে

ইউক্রেনকে ৪৫ টি অগ্নিনির্বাপণ গাড়ি পাঠাল ইতালি

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২, ৯.৪৪ পিএম
  • ৮৯ Time View

স্লোভাকিয়া হয়ে ইউক্রেনে পৌঁছেছে ইতালির পাঠানো ৪৫ টি বিশেষায়িত অগ্নিনির্বাপণ গাড়ি। খবরে ইউরোপিয়ান কমিশন।

জানা গেছে, গতকাল (৪ মে) সন্ধ্যায় মালবাহী ট্রেনে করে ফায়ার ট্রাকগুলো স্লোভাকিয়ায় পৌঁছেছে। সেখান থেকে ট্রাকগুলো ইউক্রেনের স্থানীয় সরকারের কাছে তা হস্তান্তর করা হয়েছে। ট্রাকগুলো খালাসে স্থানীয় প্রশাসনের সাথে সেখানের ফায়ার ব্রিগ্রেড বাহিনীও উপস্থিত ছিল। এর আগে ইতালির দমকল কর্মকর্তারা ইউক্রেনের ফায়ার ইউনিটের সতীর্থদের সাথে দমকলবাহনগুলোর কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা করে।

ইউরোপ কমিশন বলছে, গতকাল ছিল ‘ইন্টারন্যাশনাল ফায়ার ফাইটার্স ডে’। এ দিনটিতে ইইউ তাদের গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছে যারা ইউক্রেন ও ইউরোপজুড়ে প্রতিকূলতার মধ্য দিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে।

মূলতঃ ইউক্রেনের প্রতি সংহতি দেখাতেই ইতালি যুদ্ধবিধ্বস্ত দেশ ইউক্রেনকে বিশেষায়িত ৪৫ টি অগ্নিনির্বাপণ গাড়ি সরবরাহ করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com