1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
Title :
কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১৬ কুমিল্লায় এক রাতে কিশোর গ্যাং সন্দেহে আটক-৬২৪ গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজে বহিরাগতদের হামলা নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা

ইতালিতে জামাতে নামাজ আদায় নিষিদ্ধ

  • আপডেট : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ১২.২১ পিএম
  • ১০৩ Time View

ইতালিতে জামাতে নামাজ আদায় নিষিদ্ধ করেছে দেশটির সর্বোচ্চ প্রশাসনিক আদালত। এতে বিক্ষুব্ধ দেশটিতে বসবাসরত ২২ লাখের বেশি মুসলমান। দ্রুত আইনি লড়াইয়ের জন্য প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটি সদস্যরাও।

ইতালিতে সাংবিধানিকভাবে প্রত্যেকের ধর্ম পালনের অধিকার রয়েছে। তারপরও সম্প্রতি দলবদ্ধ হয়ে জামাতে নামাজ নিষিদ্ধ করেছে দেশটির সর্বোচ্চ প্রশাসনিক আদালত। 

এতে ক্ষোভ প্রকাশ করেছেন ইতালিতে বসবাসরত ২২ লাখের বেশি মুসলমান।

ইতালিজুড়ে গুটিকয়েক পূর্ণাঙ্গ মসজিদ থাকলেও, বর্তমানে দেশটিতে অস্থায়ী ভিত্তিতে ইসলামিক কালচারাল সেন্টারের নামে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের জন্য মসজিদ হিসেবে পরিচালিত হচ্ছে প্রায় হাজার খানেক প্রতিষ্ঠান। 

তবে প্রশাসনিক আদালতের রায়ে এখন বন্ধ হওয়ার পথে এসব ইসলামিক কালচারাল সেন্টার বা অস্থায়ী মসজিদ। যদিও আদেশের বিরুদ্ধে আইনি লড়াই চালাতে চান বাংলাদেশ কমিউনিটির সদস্যরা।

সম্প্রতি দেশটির সর্বোচ্চ প্রশাসনিক আদালতের রায়ে দেখা যায়, ভেনিস থেকে ১৩০ কিলোমিটার দূরের শহর মনফালকনের দু’টি মসজিদসহ ইতালিজুড়ে ইসলামিক কালচারাল সেন্টারের নামে যতগুলো মসজিদে জামাতে নামাজ পড়া হয়, সবগুলোকে অবৈধ ঘোষণা করা হয়েছে। 

এতে হতাশ ও বিক্ষুব্ধ দেশটিতে বসবাসরত মুসলিমরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com