1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

পেঙ্গুইনকেও ছাড় দিলেন না ট্রাম্প

  • আপডেট : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ৫.১০ পিএম
  • ৯২ Time View

বিশ্বব্যাপী ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরসে পরিণত হয়েছে। ট্রাম্প মানুষবিহীন নির্জন মেরুদ্বীপেও শুল্ক আরোপ করেছেন। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে পেঙ্গুইনের মিম ভাইরাল হয়েছে।

অস্ট্রেলিয়ার বহির্ভাগে অবস্থিত হার্ড দ্বীপ ও ম্যাকডোনাল্ড দ্বীপপুঞ্জ পৃথিবীর সবচেয়ে দুর্গম স্থানগুলোর মধ্যে একটি। অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলের পার্থ থেকে দুই সপ্তাহের নৌকা ভ্রমণের মাধ্যমে এখানে যাওয়া যায়। এই দ্বীপগুলোতে মানুষের শেষ পা রাখা প্রায় ১০ বছর আগে হয়েছিল বলে মনে করা হয়। মানুষ বাস না করলেও এখানে চারটি ভিন্ন প্রজাতির পেঙ্গুইন রয়েছে। ট্রাম্প এই দ্বীপপুঞ্জ থেকে সমস্ত রপ্তানির উপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন।

বৃহস্পতিবার ব্যাপকভাবে শেয়ার হওয়া একটি ছবিতে মার্কিন প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে সাম্প্রতিক বিরোধের সময় ওভাল অফিসে ইউক্রেনীয় নেতা ভলোদিমির জেলেনস্কির জায়গায় একটি পেঙ্গুইনকে দেখা গেছে।

আরেকটি মিমে দেখা গেছে, মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর জায়গায় একটি পেঙ্গুইনের দিকে তাকিয়ে আছেন।

ট্রাম্পের সাবেক যোগাযোগ উপদেষ্টা ও প্রধান সমালোচক অ্যান্থনি স্কারামুচি রসিকতা করে এক্স-এ এক পোস্টে লিখেছেন,“পেঙ্গুইনরা বছরের পর বছর ধরে আমাদের ঠকিয়ে আসছে।”

মার্কিন সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার লিখেছেন, “ডোনাল্ড ট্রাম্প পুতিনের উপর নয়, পেঙ্গুইনদের উপর শুল্ক আরোপ করেছেন।”

হার্ড দ্বীপ ও ম্যাকডোনাল্ড দ্বীপপুঞ্জই নয়, ব্রিটেনের প্রত্যন্ত ফকল্যান্ড দ্বীপপুঞ্জেও ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। অথচ এই দ্বীপে ১০ লাখ পেঙ্গুইন বাস করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com