1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনিয়ন ক্যাপিটাল পর্ষদ সভার তারিখ পুনর্নির্ধারণ করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫-এর সংশোধন সংক্রান্ত বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রেক্ষিতে কমিশনের স্পষ্টীকরণ আল-মদিনা ফার্মাসিউটিক্যালসের শেয়ারদর বৃদ্ধির তদন্তে বিএসইসি বালিয়ামারী বাজারে ঘর মেরামতে বাধা ও চাঁদা দাবির অভিযোগ কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৯তম বোর্ড সভা অনুষ্ঠিত শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ

ভৈরবে ৫ বছরের শিশুকে বলৎকারের ঘটনায় একজন গ্রেপ্তার

  • আপডেট : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ৩.১৭ পিএম
  • ৮২ Time View

 ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে ৫ বছরের এক শিশুকে বলৎকারের ঘটনায় দিয়ান (১৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সে শহরের পুলতাকান্দা এলাকার কারুন মিয়ার ছেলে। 

আজ বৃহস্পতিবারর সকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে।  

ঈদের দিন সোমবার রাতে শহরের নদীরপাড় সংলগ্ন মুশকিল্লাহাটি এলাকায় এই ঘটনাটি ঘটে। শিশুটির বাসা একই এলাকায়। বাসা থেকে কিছুটা দূরে এক নির্জন এলাকায় ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগী শিশুর বাবা বাদল মিয়া বাদী হয়ে ভৈরব থানায় দুই কিশোরের বিরুদ্ধে অভিযোগ করেন। এ ঘটনায় আরেক অভিযুক্ত  শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকার রতন মিয়ার ছেলে রিয়ান (১৪) নামের এক কিশোর পলাতক রয়েছে।

জানা যায়, ঈদের দিন সোমবার রাতে পৌর শহরের মুশকিল্লাহাটি এলাকায় ৫ বছরের শিশুকে জোর করে ধরে নিয়ে নির্জন জায়গায়  হাত চোখ বেঁধে রিয়ান ও দিয়ান তাকে বলৎকার করেছে। পরবর্তীতে তার বাবা তার শিশু সন্তানের পায়ূপথে রক্ত দেখে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানকার চিকিৎসকরা তাকে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে রেফার্ড করে। সেখানে চিকিৎসার পর গতকাল বুধবার দুজনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেন। 

এবিষয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক মোঃ নুরুল হুদা জানান, ৫ বছরের শিশুকে বলৎকারের ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় জড়িত আরেকজন পলাতক রয়েছে। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহৃত রয়েছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com