1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
Title :
জলবায়ু আলোচনার পরিভাষা সহজ করতে প্রকাশিত হলো ‘কপ ও জলবায়ু পরিবর্তন শব্দকোষ’ তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত নিরাপদ খাদ্য নিশ্চিত ও বাজারমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান জোরদারের তাগিদ কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নতুন ব্যবস্থাপনা পরিচালক রাব্বুর রেজা মাও সে-তুঙের দেওয়া উপহার অযত্নে; ভাসানীর ঐতিহাসিক ট্রাক্টর ও স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি প্রথম প্রান্তিক প্রকাশ করেছে জেনেক্স ইনফোসিস Price Sensitive Information of Genex Infosys PLC Financial Statements (Q1) of aamra networks limited প্রথম প্রান্তিকের প্রকাশ করেছে একমি ল্যাবরেটরিজ

হিন্দুদের রক্ষা করা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব: ভারত

  • আপডেট : শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৬.১৬ এএম
  • ৯৭ Time View

বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিশেষ করে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে আবারো উদ্বেগ প্রকাশ করেছে ভারত। শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের পাশাপাশি তাদের সম্পত্তি এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে রক্ষা করা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব।

তিনি বলেছেন, “আমরা বারবার জোর দিয়ে বলেছি যে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের পাশাপাশি তাদের সম্পত্তি এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব।

জয়সওয়াল দাবি করেন, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারির মধ্যে সংখ্যালঘুদের ওপর হামলার দুই হাজার ৩৭৪টিরও বেশি ঘটনা রিপোর্ট করা হয়েছিল। কিন্তু পুলিশ এর মধ্যে মাত্র  এক হাজার ২৫৪টি যাচাই করেছে। অধিকন্তু, এই ঘটনাগুলির ৯৮ শতাংশ ‘রাজনৈতিক প্রকৃতির’ বলে বিবেচিত হয়েছিল।

তিনি বলেন, “আমরা আশা করি বাংলাদেশ পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করবে এবং হত্যা, অগ্নিসংযোগ এবং সহিংসতার সমস্ত অপরাধীদের এই ধরনের পার্থক্য না করে বিচারের আওতায় আনবে।”

গুরুতর অপরাধের জন্য দণ্ডিত সহিংস চরমপন্থীদের মুক্তির বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। তার ভাষ্য, বিষয়টি বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো অবনতি ঘটাচ্ছে।

বাংলাদেশে নতুন দল ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) গঠনের প্রতিক্রিয়ায় জয়সওয়াল বলেন, “আমরা একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল বাংলাদেশকে সমর্থন করি যেখানে গণতান্ত্রিক উপায়ে ও অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সব সমস্যা সমাধান করা হয়। গুরুতর অপরাধের জন্য দণ্ডিত সহিংস চরমপন্থীদের মুক্তির ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে আমরা উদ্বিগ্ন।”

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকেই ভারত সংখ্যালঘু তথা হিন্দুদের ওপর নির্যাতনের দাবি করে আসছে এবং উদ্বেগ প্রকাশ করে আসছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com