1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত

প্রবাসী আয় ছাড়ালো ২৫২ কোটি ডলার

  • আপডেট : রবিবার, ২ মার্চ, ২০২৫, ৬.২৭ পিএম
  • ১৪৩ Time View

রমজান মাস উপলক্ষ্যে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশে রেমিট্যান্স বেড়েছে। আলোচ্য মাসটিতে রেমিট্যান্স এসেছে ২৫২ কোটি ৮০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

খাত সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দা‌য়িত্ব নেওয়ার পর টানা সাত মাস দুই বিলিয়নের বেশি রেমিট‌্যান্স এসে‌ছে বাংলাদেশে। সদ্য সমাপ্ত ফেব্রুয়ারি মাসের পুরো মাসে ২৫২ কোটি ডলারের বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৪-২৫ অর্থবছরের আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১ হাজার ৮৪৯ কোটি ডলার, যা আগের অর্থবছরে ছিল ১ হাজার ৪৯৩ কোটি ডলার। সে হিসাবে গত অর্থবছরের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ২৩ দশমিক ৮ শতাংশ।

তথ্য বলছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স এসেছে ২৫২ কোটি ৮০ লাখ ডলার। এর আগের বছরের একই মাসে রেমিট্যান্স এসেছিলো ২০২ কোটি ২০ লাখ ডলার। সে হিসাবে প্রবাসী আয় বেড়েছে ২০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে, আগস্টে এসেছে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার, সেপ্টেম্বরে এসেছে ২৪০ কোটি ৪১ লাখ, অক্টোবরে এসেছে ২৩৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, নভেম্বর মাসে এসেছে ২২০ কোটি ডলার, ডিসেম্বরে এসেছে ২৬৪ কোটি ডলার এবং জানুয়া‌রি‌তে ২১৯ কোটি ডলার রেমিট্যান্স পা‌ঠি‌য়েছেন প্রবাসীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com