1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
Title :
আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত মানুষের মুক্তির দিশারি ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস

সীমান্তের কাছে আইএসআই জড়ো হওয়ার খবর কল্পকাহিনী : প্রেস উইং

  • আপডেট : শনিবার, ১ মার্চ, ২০২৫, ৮.৪৩ পিএম
  • ১৪৮ Time View

ভারতের নয়াদিল্লির ‘দ্য ট্রিবিউন’ পত্রিকায় প্রকাশিত সংবাদকে ‘খাঁটি কল্পকাহিনী’ বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার ফ্যাক্ট-চেকিং উইং ‘সিএ প্রেস উইং ফ্যাক্টস’।

আজ শনিবার (১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেস উইং ফ্যাক্টসের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

‘দ্য ট্রিবিউন’ পত্রিকার সেই খবরের শিরোনাম ছিল ‘আসাম সীমান্তের কাছে উলফা ক্যাম্প পুনরুজ্জীবিত করতে আইএসআই ও বাংলাদেশি সক্রিয় সংগঠনগুলো জড়ো হচ্ছে’। তবে প্রতিবেদনটি সংবাদমাধ্যমটির একেবারেই কল্পনাপ্রসূত বলে পোস্টে উল্লেখ করা হয়েছে।

প্রেস উইং জানায়, শেখ হাসিনার দুর্নীতিগ্রস্ত ও নৃশংস শাসনকে বাংলাদেশিরা উৎখাত করার পর থেকে এই ধরনের অন্যান্য গালগল্পের মতো এটিও আরেকটি গল্প, যেখানে কোনো প্রমাণ কিংবা কোনও নামধারী উৎসের কথা উল্লেখ করা হয়নি।

মূলত, খবরটিতে এক উৎস হিসেবে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বক্তব্য ব্যবহার করা হয়েছে, যেখানে তিনি বলেছেন, তিনি বিশ্বাস করেন না যে উলফা নেতা পরেশ বড়ুয়ার আগের জঙ্গি কার্যক্রম পুনরায় শুরু করার কোনো ইচ্ছা রয়েছে।

ট্রিবিউনের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘গোয়েন্দা সংস্থাগুলো সন্দেহ করছে যে, বড়ুয়াকে শিগগিরই মুক্তি দেওয়া হতে পারে’। তবে বাস্তবে তিনি পলাতক এবং চীনে অবস্থান করছেন বলে ধারণা করা হয়।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, পত্রিকাটি বাংলাদেশের ‘আরবি, উর্দু ও বাংলা’ মাধ্যমের যোগাযোগে আড়ি পেতেছে।

প্রেস উইং জানিয়েছে, এই গল্পটি খাঁটি কল্পকাহিনি এবং ট্রিবিউনের কাছে ‘বিশেষ’; কারণ এটির অস্তিত্ব কেবল তার কর্মীদের কল্পনায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com