1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
Title :
Financial Statements Q1 of Doreen Power Generations and Systems Ltd. Price Sensitive Information of Doreen Power Generations and Systems Ltd. Price Sensitive Information of TRUST ISLAMI LIFE INSURANCE PLC লভ্যাংশ ঘোষণা করেছে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লভ্যাংশ ঘোষণা করেছে গ্লোবাল হেভি কেমিক্যালস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে নাহী অ্যালুমিনিয়াম কুমিল্লায় সাঁড়াশি অভিযানে এক রাতে আটক ২৯৯, ১৫৯ জনের বিরুদ্ধে ব্যবস্থা সিটি গ্রুপের খেলাপি পাঁচ প্রতিষ্ঠানের জন্য ব্যাংক কোম্পানি আইনের ধারা স্থগিত বুড়িচংয়ের বারেশ্বরে কৃষিজমির মাটি-বালু লুটের মহোৎসব, অভিযোগের তির ওয়ার্ড যুবদলের সভাপতির দিকে বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে প্রাক্‌-অর্থায়ন স্কিমবিষয়ক চুক্তি স্বাক্ষর

ডিএসইতে লেনদেনের সঙ্গে বেড়েছে বাজার মূলধন

  • আপডেট : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫, ৫.১৪ পিএম
  • ৮৯ Time View

বিদায়ী সপ্তাহে (২৩ ফেব্রুয়ারি-২৭ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে লেনদেন হয়েছে। আলোচ্য সপ্তাহে বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। সেই সঙ্গে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিএসইর বাজার মূলধন।

পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৯৫ হাজার ১৯১ কোটি ৫৮ লাখ টাকা। আর সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৫ হাজার ৩৬৪ কোটি ২০ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১৭২ কোটি ৬২ লাখ টাকা বা ০ দশমিক ০২ শতাংশ।

সমাপ্ত সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৪৬ দশমিক ৯৩ পয়েন্ট বা ০ দশমিক ৯০ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক কমেছে ৪ দশমিক ৩৪ পয়েন্ট বা ০ দশমিক ২৩ শতাংশ। আর ডিএসইএস সূচক বেড়েছে ৪ দশমিক ০৮ পয়েন্ট বা ০ দশমিক ৩৫ শতাংশ।

আলোচ্য সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৫৯০ কোটি ৩০ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ২ হাজার ৩৫১ কোটি ৭৩ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন বেড়েছে ২৩৮ কোটি ৫৭ লাখ টাকা।

এদিকে, চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৫১৮ কোটি ০৬ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৪৭০ কোটি ৩৪ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ১০ দশমিক ১৪ শতাংশ।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৬১টি কোম্পানির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারের দাম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com