শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সপ্তাহের শেষ দিনে ডিএসইতে দরপতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং সপ্তাহের শেষ দিনে ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে জনতা ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ দিনে ডিএসইতে লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স ন্যাশনাল ব্যাংকের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ট্রাস্ট ব্যাংক পিএলসি ও আস্থা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর প্রবাসীদের স্বপ্নের সারথি ইসলামী ব্যাংক দারাজ ৪.৪ সামার সেল: সিজনের সেরা ডিল নিয়ে আসছে দারুণ সব অফার সদরপুরে ডিজেল সংকট: বোরো ফলন নিয়ে দুশ্চিন্তায় কৃষক ​ রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কে ৪১ হাজার বৃক্ষ রোপণ কার্যক্রম শুরু সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা, আন্ডা রফিক নিয়ে চাঞ্চল্য, ‎প্রকাশ্যে দেখা যাওয়ার পর গা ঢাকা, গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ ‎

স্লোগানে আর মিছিলে ছাত্র-জনতার উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪০ Time View

স্লোগানে স্লোগানে মিছিল  নিয়ে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হচ্ছে ছাত্র-জনতা।  তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশকে ঘিরে পতাকা হাতে মিছিল নিয়ে তাঁরা উচ্ছ্বাস করছেন।

তাঁদের কেউ এসেছেন রংপুর থেকে, কেউ এসেছেন খুলনা থেকে। আজ শুক্রবার বেলা তিনটা পর্যন্ত নীলফামারী, জয়পুরহাট, রাজশাহী, কক্সবাজারসহ বিভিন্ন জেলা থেকে আসা মানুষের মিছিল দেখা গেছে মানিক মিয়া অ্যাভিনিউতে। সেখানে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখা গেছে ।

আমন্ত্রিত অতিথিদের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। সেখানে আমন্ত্রণপত্র ছাড়া সর্বসাধারণ প্রবেশ করতে পারছে না। এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কয়েকজন নেতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা উপস্থিত হয়েছেন।

নওগাঁ থেকে এসেছেন তরুণ মোহাম্মদ নাহিদ হাসান । তিনি  বলেন, ‘খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ।’

গাজীপুর থেকে এসেছেন মধ্যবয়সী মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা তরুণদের দিকে তাকিয়ে আছি। নতুন বাংলাদেশে তাঁরাই আমাদের পথ দেখাবে।’

ঢাকা কলেজ থেকে এসেছেন আব্দুল্লাহ আল ইমরান। তিনি  বলেন, ‘আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে হাজির হয়েছি। বাংলাদেশের মানুষ আমাদের পাশে আছে।’

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের আয়োজনে সার্বিক নিরাপত্তায় দায়িত্বপালনে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সরেজমিনে দেখা গেছে, আজকের আয়োজনকে কেন্দ্র করে মেডিকেল টিম, অস্থায়ী ওয়াশ রুম, পুলিশ বুথ, নারীদের জন্য বুথ,  ভিআইপি বুথ ও পানির ব্যবস্থা করা হয়েছে। সংবাদকর্মীদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন গতকাল সন্ধ্যায় গণমাধ্যমে বলেন, দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে নেতা-কর্মীদের পাশাপাশি জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা অংশ নিচ্ছেন। এ ছাড়া দেশের ৬৪ জেলা থেকেই মানুষ আসছেন। সন্ধ্যার আগেই অনুষ্ঠান শেষ হবে।

জাতীয় নাগরিক কমিটির মিডিয়া সেল সূত্র জানায়, বিএনপি, সিপিবি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, জেএসডি, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ ও এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলকে আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

নতুন রাজনৈতিক দলের শীর্ষ ১০ পদকে ‘সুপার টেন’ বলে  উল্লেখ করেন একাধিক নেতা।

জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, নতুন দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। সদস্যসচিব আখতার হোসেন। আহ্বায়কের দায়িত্ব নিতে গত মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম। দলের সদস্যসচিব আখতার হোসেন জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।নতুন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে থাকছেন সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব। জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদে থাকছেন তাসনিম জারা ও নাহিদা সারওয়ার (নিভা)।প্রধান সমন্বয়কারী পদে থাকছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। যুগ্ম সমন্বয়ক হচ্ছেন আবদুল হান্নান মাসউদ।হাসনাত আবদুল্লাহকে মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সারজিস আলমকে মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) পদে চূড়ান্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS