1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
Title :
৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ

বেক্সিমকোর শ্রমিকদের ৫২৫ কোটি ৪৬ লাখ টাকা দিবে সরকার

  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ২.৪১ পিএম
  • ১৫৫ Time View

২৮ ফেব্রুয়ারি থেকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের লে অফকৃত ১৪টি প্রতিষ্ঠানকে বন্ধ ঘোষণা করা হবে। বেক্সিমকোর ৩১ হাজার ৬৬৯ জন শ্রমিকের পাওনা ৫২৫ কোটি ৪৬ লাখ টাকা। এই টাকা আগামী ৯ মার্চ থেকে দেয়া শুরু হবে লে জানিয়েছেন শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ২৮ ফেব্রুয়ারি থেকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের লে অফকৃত ১৪টি প্রতিষ্ঠানকে বন্ধ ঘোষণা করা হবে। ১৪টি প্রতিষ্ঠানে ৩১ হাজার ৬৬৯ জন শ্রমিক কাজ করেন। তাদের পাওনা ৫২৫ কোটি ৪৬ লাখ টাকা। এই টাকা আগামী ৯ মার্চ থেকে দেয়া শুরু হবে শ্রমিকদের। এরমধ্যে ৩২৫ কোটি ৪৬ লাখ টাকা দিবে অর্থ বিভাগ, ২০০ কোটি টাকা শ্রম মন্ত্রণালয়ের তহবিল এবং ২০০ কোটি টাকা দেবে বাংলাদেশ ব্যাংকের তহবিল।

উপদেষ্টা বলেন, ২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানে যেই ১৩টি ব্যাংক ঋণ দিয়েছে, তাদের সবাইকে আইনের আওতায় আনবে সরকার। এ ব্যাপারে অত্যন্ত কঠোর এ সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটি।

এক প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বলেন, বর্তমান সেনাপ্রধান অত্যন্ত দক্ষ এবং স্ট্রেইট ফরোয়ার্ড লোক। তিনি বলেন, ‘সেনাপ্রধান আমার জন্য অনেক উঁচু স্তরের লোক। তিনি একটি বাহিনী চালাচ্ছেন এবং তিনি কোনো কথা না বুঝে বলেন নাই। আমি যতটুক ওনাকে চিনি, সে অনেক সোজা-সাপটা লোক। যা বলার, মানুষের মুখের ওপর বলেন। তার ওপর আমার অনেক সম্মান আছে। উনি কী বলেছেন, না বলেছেন সেটার ব্যাখ্যা আমি দিতে পারবো না, উনিই দিতে পারবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com