1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
Title :
গাইবান্ধায় বিজের ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রমের উদ্বোধন কুমিল্লা সিটি কর্পোরেশনের সরকারি কাজে বাধা দেওয়ায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার প্রদানে আইডিএলসি’র জমকালো আয়োজন নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পুরুষ্কার পেলেন উদ্যোক্তা মনির হোসেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র স্থানান্তরিত বারিধারা শাখার উদ্বোধন বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সরকারের প্রতি অ্যামচেমের আহ্বান সংস্কার কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব কৃষি অর্থায়ন সম্প্রসারণে ট্রাস্ট ব্যাংক পিএলসি. ও আইপেজ গ্লোবাল লিমিটেডের চুক্তি ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ পাঁচ ইসলামী ব্যাংকের দায়িত্ব ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের প্রশাসকেরা

সাবেক এমপি হেনরীর ৬৮ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

  • আপডেট : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫, ৩.৩৭ পিএম
  • ৯৩ Time View

সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর ৬৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ২০ কোটি ৬২ লাখ ৩৬ হাজার ৭০২ টাকা আছে। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। 

আদালত সূত্রে জানা গেছে, জান্নাত আরা হেনরীর ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। 

গত ২২ ডিসেম্বর জান্নাত আরা হেনরী, তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদারের বিরুদ্ধে দুটি মামলা করে দুদক। এ মামলায় গত ১ জানুয়ারি জান্নাত আরা হেনরীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে দুদক। পরে ৬ জানুয়ারি এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। বর্তমানে তিনি কারাগারে আছেন। 

 এর আগে গত ২৫ নভেম্বর জান্নাত আরা হেনরী, তার স্বামী শামীম তালুকদার ও মেয়ে মুনতাহা রিদায়ী লামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। গত ১২ জানুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত হেনরীর ৫০ বিঘা জমি এবং তার মালিকানাধীন ও স্বার্থ সংশ্লিষ্ট ১৬টি গাড়ি জব্দের আদেশ দেন। একইসঙ্গে তার ১৯টি ব্যাংক হিসাব ও তার চারটি কোম্পানির শেয়ার অবরুদ্ধ করা হয়। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com