1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
Title :
২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা

অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক করা হবে: এনবিআর চেয়ারম্যান

  • আপডেট : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫, ২.১৮ পিএম
  • ৯২ Time View

 আগামী বছরের জুলাই থেকে ব্যক্তি শ্রেণির আয়করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান।

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাজস্ব বোর্ডের মিলনায়তনে শুল্কের আধুনিকায়নে চার বছরের কৌশলগত পরিকল্পনা ও বাণিজ্য সহজীকরণে আমদানি-রফতানি হাবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, অনলাইন রিটার্ন জমা দেয়ার সমস্যাগুলো যাচাই-বাছাই করে সেগুলোর সমাধান করা হবে। আগামী বছর থেকে ব্যক্তি শ্রেণির আয়কর জমা অনলাইনে দাখিল করতে হবে। একই সঙ্গে করপোরেট ট্যাক্স অনলাইনে দেয়া যাবে। তবে এর আগে অনলাইনে কর দেয়ার সকল সমস্যা সমাধান করা হবে।

আর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন, অর্থনীতিতে ইতিবাচক ধারা এসেছে। গত ৬ মাসে রফতানি ১৩ শতাংশ বেড়েছে। জানুয়ারিতে ৭ শতাংশ কনটেইনার হ্যান্ডেলিং বেড়েছে। সামনে এগিয়ে যেতে নেতিবাচক বিষয় সরিয়ে ফেলতে হবে।

অনুষ্ঠানে জানানো হয়, আন্তর্জাতিক বাণিজ্য সহজ ও আধুনিক করার লক্ষ্যে আগামী চার বছরের জন্য শুল্কের কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এর মাধ্যমে রাজস্ব আহরণ গতি পাবে, বাণিজ্যবান্ধব পরিবেশ তৈরি হবে। আর কার্যক্ষমতা বাড়বে এনবিআর কর্মকর্তাদের।

এসময় এনবিআর কাস্টমসকে আধুনিকীকরণের অংশ হিসেবে আমদানি-রফতানি হাব চালু করে। যার মাধ্যমে কাস্টমসের ওয়েবসাইটে আমদানি ও রফতানির কাগজপত্র ও কমপ্লায়েন্সসহ ডিউটি কত তা জানা যাবে। যা কাস্টমসের ওয়েবসাইটে আমদানি-রফতানির তথ্য তুলে ধরবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com