1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ১০.৪৯ এএম
  • ৮৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা (মৌসুম: খরিফ-১/২০২৪-২৫) অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার।চুয়াডাঙ্গার প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা সেন দেবাশীষ এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) দেবাশীষ কুমার দাস, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষ্ণ রয়, এবং জেলার চার উপজেলার কৃষি কর্মকর্তা।

সভায় বিসিআইসি সার ডিলার প্রতিনিধি, বিএডিসি প্রতিনিধি ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় কৃষি প্রযুক্তি সম্প্রসারণ, কৃষি উৎপাদন বৃদ্ধি, সার সরবরাহ ও কৃষকদের নানা সমস্যা ও তার সমাধান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

এ সভার মাধ্যমে খরিফ-১ মৌসুমে কৃষি সম্প্রসারণের কৌশল নির্ধারণ, কৃষকদের জন্য প্রয়োজনীয় সহায়তা, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির উপায় এবং সার ও বীজ সরবরাহের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের জন্য নতুন প্রযুক্তি ও প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ, সার ও বীজ সরবরাহ নিশ্চিতকরণ এবং আধুনিক কৃষি ব্যবস্থার প্রসার ঘটানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com