শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সপ্তাহের শেষ দিনে ডিএসইতে দরপতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং সপ্তাহের শেষ দিনে ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে জনতা ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ দিনে ডিএসইতে লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স ন্যাশনাল ব্যাংকের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ট্রাস্ট ব্যাংক পিএলসি ও আস্থা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর প্রবাসীদের স্বপ্নের সারথি ইসলামী ব্যাংক দারাজ ৪.৪ সামার সেল: সিজনের সেরা ডিল নিয়ে আসছে দারুণ সব অফার সদরপুরে ডিজেল সংকট: বোরো ফলন নিয়ে দুশ্চিন্তায় কৃষক ​ রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কে ৪১ হাজার বৃক্ষ রোপণ কার্যক্রম শুরু সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা, আন্ডা রফিক নিয়ে চাঞ্চল্য, ‎প্রকাশ্যে দেখা যাওয়ার পর গা ঢাকা, গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ ‎

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের হাতে প্রণোদনা পৌঁছে যাচ্ছে বিকাশে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৭ Time View

গত জুলাই-আগস্টের বন্যায় ক্ষতিগ্রস্ত এক লাখ ৩৪ হাজার কৃষকের পুনর্বাসনে কৃষি মন্ত্রণালয়ের প্রণোদনা পৌঁছে যাচ্ছে কৃষকের পছন্দের বিকাশ অ্যাকাউন্টে। এজেন্ট পয়েন্ট থেকে হ্রাসকৃত চার্জ ৭ টাকায় ক্যাশআউট করার সুবিধা পাচ্ছেন কৃষকরা।

বৃহস্পতিবার বিকাশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সাত জেলার ৫৬টি উপজেলায় ক্ষতিগ্রস্ত কৃষকরা ঘরে বসেই সরকারি প্রণোদনার অর্থ বিকাশ অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন। প্রণোদনার অর্থ কৃষকরা তাদের পছন্দের এমএফএস অ্যাকাউন্টে গ্রহণের পাশাপাশি নিকটবর্তী এজেন্ট পয়েন্ট থেকে হ্রাসকৃত চার্জ ৭টাকায় ক্যাশআউট করার সুবিধা পাচ্ছেন।

গত বছরের আকস্মিক বন্যায় চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী, কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত হন বহু কৃষক।

বিকাশ বলছে, কৃষি মন্ত্রনালয় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষককে এমএফএস-এর মাধ্যমে এক হাজার টাকা করে প্রণোদনা দেয়ার সিদ্ধান্ত নেয়। ক্ষতি পুষিয়ে উঠতে এসব কৃষককে বীজ ও সার প্রদানের পাশাপাশি প্রণোদনার অর্থ উৎপাদনের ধারাবাহিকতায় সাহায্য করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS