1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

তথ্য হালনাগাদ না করলে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা

  • আপডেট : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫, ৮.৫৮ পিএম
  • ৮০ Time View

সরকারি কর্মকর্তাদের চাকরি-সংক্রান্ত তথ্যাদি হালনাগাদ না করলে তা অসদাচরণ হিসেবে গণ্য করে সে অনুসারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতির (জিইএমএস) আওতায় সহকারী সচিব থেকে সচিব কিংবা সিনিয়র সচিব পর্যায়ের কর্মকর্তাদের চাকরি-সংক্রান্ত তথ্যাদি সংরক্ষণ করা হচ্ছে। এরই মধ্যে চাকরি-সংক্রান্ত তথ্যাদি হালনাগাদ করার জন্য নির্দেশনা দেওয়া হলেও অনেকে প্রয়োজনীয় তথ্যাদি হালনাগাদ না করায় কর্মকর্তাদের পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে জটিলতা সৃষ্টি হচ্ছে।

আদেশে আরও বলা হয়, জিইএমএসে অন্তর্ভুক্ত সব কর্মকর্তাকে সম্প্রতি তোলা ছবি (ছয় মাসের ঊর্ধ্বে নয়), পদায়ন, পদোন্নতি, শিক্ষা সংশ্লিষ্ট তথ্যাদি, মোবাইলফোন নম্বর, ই-মেইল আইডিসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করার জন্য পুনরায় অনুরোধ করা হলো।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, যে সব কর্মকর্তার তথ্য হালনাগাদ পাওয়া যাবে না, তাদের পদোন্নতি/পদায়নে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিলম্ব/জটিলতার সৃষ্টি হতে পারে। বর্ণিত তথ্য হালনাগাদ করতে ব্যর্থ হলে বিষয়টি অসদাচরণ হিসেবে গণ্য করে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হতে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com