শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সপ্তাহের শেষ দিনে ডিএসইতে দরপতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং সপ্তাহের শেষ দিনে ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে জনতা ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ দিনে ডিএসইতে লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স ন্যাশনাল ব্যাংকের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ট্রাস্ট ব্যাংক পিএলসি ও আস্থা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর প্রবাসীদের স্বপ্নের সারথি ইসলামী ব্যাংক দারাজ ৪.৪ সামার সেল: সিজনের সেরা ডিল নিয়ে আসছে দারুণ সব অফার সদরপুরে ডিজেল সংকট: বোরো ফলন নিয়ে দুশ্চিন্তায় কৃষক ​ রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কে ৪১ হাজার বৃক্ষ রোপণ কার্যক্রম শুরু সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা, আন্ডা রফিক নিয়ে চাঞ্চল্য, ‎প্রকাশ্যে দেখা যাওয়ার পর গা ঢাকা, গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ ‎

চুলার আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৪ Time View

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় রান্না ঘরের চুলার আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে শুক্রবার বিকালে ঢাকায় নেওয়ার পথে স্বামী এবং রাত ৯টার দিকে হাসপাতালে স্ত্রীর মৃত্যু হয়।

নিহতরা হলেন- নিমাই চন্দ্র মজুমদার ও তার স্ত্রী মিলন বালা। তারা উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জোড়খালি গ্রামের মুনদার বাড়ির বাসিন্দা।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম আজমল হুদা। 

স্থানীয়দের বরাতে ওসি বলেন, “বৃহস্পতিবার রাত ৩টার দিকে ওই বাড়িতে রান্না ঘরের চুলা থেকে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন পাশের গোয়ালঘরে ছড়িয়ে পড়লে টের পেয়ে সেখানে থাকা গবাদিপশুদের রক্ষার চেষ্টা করেন নিমাই চন্দ্র ও মিলন বালা। কিন্তু গোয়ালঘর ও আশেপাশে খড়িসহ বিভিন্ন দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত বসতঘরেও ছড়িয়ে পড়ে। মারা যায় দুটি গরু এবং পুড়ে যায় আরো দুটি।” 

তিনি বলেন, “এ সময় নিমাই ও তার স্ত্রীর শরীরের বেশির ভাগ অংশও পুড়ে যায়। পরে স্থানীয়রা আগুন দেখে তা নিভানোর চেষ্টা করেন এবং কিন্তু তার আগেই ঘরের আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। পরে ভোরে প্রতিবেশীরা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে ঢাকায় প্রেরণ করেন।” 

ওসি আরো বলেন, “নিহত দম্পতি রান্না ঘরের পাশে একটি কক্ষে থাকত। স্থানীয়দের ভাষ্যমতে রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।”

হাতিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন চৌধুরী জানান, ঘটনাটি তাদের জানানো হয়নি। তবে তারা এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS