মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
২০০ এমপি ওআইএস ক্যামেরার সাথে আসছে ভিভো ভি৭০ এফই সমকালের সাংবাদিককে সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগ নওগাঁর সদর রোডে অবস্থিত গৌড় প্লাজায় ট্রাস্ট ব্যাংকের নওগাঁ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন চুয়াডাঙ্গায় ডিবির অভিযানে ৫৭৬ বোতল ফেয়ারডিলসহ প্রাইভেটকার জব্দ, গ্রেফতার ২ কুমিল্লায় ছত্রখীল ফাঁড়ি পুলিশের অভিযানে ১৫ কেজি গাঁজা”সহ আটক-১ কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু শ্রীপুরে বিভিন্ন হাসপাতালে ভ্রাম্যমান অভিযান মাওনা সেন্ট্রাল ডায়াগনস্টিক পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপি নেতা ও সাংবাদিক শরিফুল ইসলাম! আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যাকাণ্ড কুমিল্লা বরুড়ায় দা দিয়ে কুপিয়ে বাবাকে হত্যা, ছেলে আটক

আজ ডিএসইতে ৩৫৬ কোটি টাকা লেনদেন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৩১ Time View

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলো মধ্যে দুই শতাধিক শেয়ারের দরপতন হয়েছে। এদিন আগের কার্যদিবসের তুলনায় লেনদেনের পরিমান আরও কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১০ দশমিক ৭১ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৬৬ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ১৮ পয়েন্ট কমে ১১৬১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৬ দশমিক ৭২ পয়েন্ট কমে ১৯১৩ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৩৫৬ কোটি ২৬ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪১৩ কোটি ০১ লাখ ৭৩ হজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০৫টি কোম্পানির, বিপরীতে ২০৪ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS