1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
Title :
Financial Statements (Q2) of Paramount Insurance Company Limited টাঙ্গাইলে জুলাই শহিদ দিবস পালিত হবিগঞ্জে প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে সন্তানের জন্মের দাবি এলাকায় চাঞ্চল্য নিয়োগ বাণিজ্যের পর এবার ২০ লাখ টাকা আত্মসাৎ: আলমডাঙ্গার নিগার সিদ্দিক কলেজে লুটপাটের মহোৎসব! চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের ডিসি অফিসের এও’র বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ নবীনগরে ভবন নির্মানকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার পরিবারকে হয়রানির অভিযোগ সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ সিলেটের এমসি কলেজের যে ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল, বিচারে ১ জনের মৃতুদন্ড

লন্ডন ক্লিনিককে ‘ওয়ান স্টপ’ সার্ভিস হিসেবে নিয়েই খালেদা জিয়ার চিকিৎসা

  • আপডেট : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫, ১০.২২ এএম
  • ৬৬ Time View

দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালকে ‘ওয়ান স্টপ’ সার্ভিস হিসেবে নিয়েই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা চলবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।  

ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার সুচিকিৎসায় যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তাররাও এই মেডিকেল বোর্ডে অংশগ্রহণ করেছেন। যাতে আমরা এক ছাদ বা এক ছাতার নিচে চিকিৎসা করাতে পারি। সে বিষয়ে কাজ চলছে। তারপর ওনার সার্বিক অবস্থা বিবেচনা করে পরে চিকিৎসার ব্যাপারে কোন পদ্ধতি নেওয়া হবে সেটা চূড়ান্ত করা হবে।

তিনি বলেন, খালেদা জিয়ার সর্বশেষ পরীক্ষা নিরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা চলছে। পরে আরও কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য সিদ্ধান্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের আরও দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক খালেদা জিয়াকে দেখবেন। 

বর্তমানে ওষুধের মাধ্যমে তার চিকিৎসা চলছে। এর বাইরে আরও কোনো চিকিৎসা করা যায় কি না সেজন্য যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তাররাও এই মেডিকেল বোর্ডে অংশগ্রহণ করেছেন।

ডা. জাহিদ হোসেন আরও বলেন, ‘খালেদা জিয়া দেশে সুচিকিৎসা না পাওয়ার কারণে ওনার যেসব সমস্যা হয়েছে এবং ওনার বয়সের কথা বিবেচনায় রেখে যেটা সব চেয়ে বেশি মঙ্গলজনক হবে সে ধরনের চিকিৎসা পদ্ধতি অনুসরণ করবে বলে আমরা আশা করি। 

চিকিৎসকরা সেটা চিন্তাভাবনা করছেন। হয়তো আগামী দুই তিন দিন পরে মেডিকেল বোর্ডের মেম্বাররা মতামত দেবেন। পরবর্তী সময়ে সে অনুযায়ী ওনার চিকিৎসা চলবে। ওনার সুচিকিৎসার জন্য আমরা দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে দোয়া চাই।

খালেদা জিয়ার কিডনি, লিবার ও হার্টের জটিলতাকেই প্রধান্য দিয়েই চিকিৎসা চলছে বলেও জানান ডা. এজেডএম জাহিদ হোসেন।

এসময় তার সঙ্গে ছিলেন- যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com