শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ৬০০ প্রতিষ্ঠান অডিটে নিচ্ছে এনবিআর ভোক্তাপর্যায়ে এলপিজির নতুন দাম ঘোষণা, এক লাফে ৩৮৭ টাকা বৃদ্ধি জ্বালানি সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত হাম না কমা পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্ট-এ রিট আয়কর বিধিমালা পরিবর্তনে চাপে বিজ্ঞাপন শিল্প, সংশোধনের দাবি ইরান সহায়তায় বাংলাদেশ কমিটি গঠন চান্দিনায় দুই সাংবাদিককে হাতকড়া: বিআরজেএ’র তীব্র প্রতিবাদ ও বিচার দাবি প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় হুইলচেয়ার বিতরণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে জরুরি উদ্ধার উপকরণ প্রদান কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত কুমিল্লা বুড়িচংয়ে অবৈধ মাটি কাটা বিরুদ্ধে অভিযান, ৩ ড্রেজার ও ১ হাজার ফুট পাইপ বিনষ্ট

স্কুলছাত্রকে যৌন নির্যাতন, বহিষ্কৃত সেই বিএনপি নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৩৫ Time View

স্কুলছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া মামলায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক ফকির মো. জুয়েল রানাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (২০ জানুয়ারি) সকালে র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, গতকাল দুপুরে সিরাজগঞ্জ শহরের নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বহিষ্কৃত বিএনপি নেতা জুয়েল রানা চৌহালী উপজেলার সম্ভুদিয়া ইউনিয়নের চর-সলিমাবাদ গ্রামের আব্দুল খালেক ঝুনু ফকিরের ছেলে।

র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার দীপঙ্কর ঘোষ বলেন, ‘‘চৌহালী থানায় দায়ের হওয়া স্কুলছাত্রকে যৌন নির্যাতনের মামলায় জুয়েল রানাকে গ্রেপ্তারের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’’

চৌহালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান বলেন, ‘‘মামলার পর থেকেই জুয়েল রানা পলাতক ছিলেন। গতকাল র‌্যাব তাকে গ্রেপ্তারের পর থানায় পাঠিয়েছিল। আমরা আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছি।’’

মামলা সূত্রে জানা যায়, গত ১১ জানুয়ারি অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রকে যৌন নির্যাতন করেন জুয়েল রানা। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে জুয়েল রানার বিরুদ্ধে মামলা করেন। এ ঘটনায় উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রথমে জুয়েল রানাকে শোকজ ও পরে দল থেকে বহিষ্কার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS