1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
Title :
Financial Statements (Q2) of Paramount Insurance Company Limited টাঙ্গাইলে জুলাই শহিদ দিবস পালিত হবিগঞ্জে প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে সন্তানের জন্মের দাবি এলাকায় চাঞ্চল্য নিয়োগ বাণিজ্যের পর এবার ২০ লাখ টাকা আত্মসাৎ: আলমডাঙ্গার নিগার সিদ্দিক কলেজে লুটপাটের মহোৎসব! চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের ডিসি অফিসের এও’র বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ নবীনগরে ভবন নির্মানকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার পরিবারকে হয়রানির অভিযোগ সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ সিলেটের এমসি কলেজের যে ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল, বিচারে ১ জনের মৃতুদন্ড

মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান

  • আপডেট : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫, ১২.০২ পিএম
  • ৫৯ Time View

যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন মা খা‌লেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন ছেলে তা‌রেক রহমান। শুক্রবার (১৭ জানুয়ারি) লন্ডন সময় সন্ধ্যার পর অন্য দিনের মতো সেন্ট্রাল লন্ডনের বিশেষায়িত হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে স্ত্রীসহ মা‌কে দেখ‌তে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

হাসপাতালের প্রবেশ পথে অপেক্ষমাণ সংবাদকর্মী‌দের প্রশ্নের জবাবে মা‌য়ের জন্য দোয়া চাওয়া ছাড়া আর কোনো মন্তব্য করেননি। তিনি বলেন, দেশবাসীর কাছেই এটাই‌ বলব, সন্তান হি‌সে‌বে ওনার জন্য দোয়া চাই।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।

এদিকে শুক্রবার যুক্তরাজ্য বিএন‌পির উদ্যোগে খা‌লেদা জিয়ার সুস্থতা কামনায় বিভিন্ন শহরে মসজিদে বাদ জুমা দোয়া মাহফিল করা হয়।

শুক্রবার বিকালে এ প্রতিবেদকের সঙ্গে আ‌লাপকা‌লে যুক্তরাজ্য বিএন‌পির সভাপতি এম এ মা‌লেক জানান, ম‌্যাডা‌মের সব স্বাস্থ্য পরীক্ষার রি‌পোর্ট প্রাপ্তি সাপেক্ষে চিকিৎসকরা সম‌ন্বিতভা‌বে ওনার পরবর্তী চিকিৎসার প্রক্রিয়া নির্ধারণ করবেন।

শুক্রবারও জুমার পর বিএন‌পির নেতাকর্মী‌দের পদভা‌রে মুখরিত ছিল সেন্ট্রাল লল্ড‌নে অবস্থিত দ্য লন্ডন ক্লিনিকের আশপাশের এলাকা।

এ হাসপাত‌া‌লেই অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসা চলছে খা‌লেদা জিয়ার। তা‌রেক রহমানের দৃষ্টি আকর্ষণ কর‌তে ওনার হাসপাতালে আসার আগে থেকেই সেখানে জ‌ড়ো হ‌তে থাকেন নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com