1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
Title :
কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১৬ কুমিল্লায় এক রাতে কিশোর গ্যাং সন্দেহে আটক-৬২৪ গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজে বহিরাগতদের হামলা নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রধান উপদেষ্টার সর্বদলীয় বৈঠকে যাচ্ছে বিএনপি-জামায়াত

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫, ৪.২৩ পিএম
  • ৮২ Time View

জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রের ওপর সব রাজনৈতিক দলের অংশগ্রহণে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সর্বদলীয় বৈঠকে অংশ নেবে বিএনপি ও জামায়াত। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আজ বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এ তথ্য নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সংলাপে অংশ নিতে বিএনপি এক প্রতিনিধি যাবেন। এরই মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার ডাকা সর্বদলীয় বৈঠকের উদ্দেশ্যে রওয়ানা দেবেন।

এদিকে, সর্বদলীয় এই বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীও অংশ নেবে। দলটির পক্ষ থেকে সাংবাদিকদের এই তথ্য জানানো হয়। জামায়াতের তিন সদস্যের একটি প্রতিনিধিদল এই বৈঠকে অংশ নেবে বলে সাংবাদিকদের জানানো হয়েছে।

প্রতিনিধিদলটির নেতৃত্ব দেবেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। প্রতিনিধিদলে জামায়াতে ইসলামীর অন্য কোন দুই নেতা থাকছেন, তাঁদের নাম জানানো হয়নি।

এ ছাড়া, প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠকে অংশ নেবে না লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি। বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

গতকাল রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বৈঠকের তথ্য জানানো হয়। প্রেস উইং থেকে জানানো হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাইয়ের ঘোষণাপত্রের ওপর একটি সর্বদলীয় বৈঠকের আয়োজন করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com