1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
Title :
নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু

শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছেন: জামায়াত সেক্রেটারি

  • আপডেট : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫, ১.৫৯ এএম
  • ৮৫ Time View

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘‘সব ধরনের খুনের মাস্টারমাইন্ড শেখ হাসিনা। তিনি বর্তমানের ভারতে বসেও ষড়যন্ত্র করছেন। অল্প দিনের মধ্যেই তাকে দেশে এনে ফাঁসির মঞ্চে দাঁড় করানো হবে।’’ 

সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে মাদারীপুর জেলার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘‘অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব, দ্রুত নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করুন। ১০ থেকে ১৫টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে, তারা ১৫ জানুয়ারির মধ্যে সরকারের কাছে তাদের সুপারিশ দেবে। সেখান থেকে গুরুত্ব বিবেচনায় সংস্কার করা হবে।’’

তিনি আরো বলেন, ‘‘অনেকে বলছেন, সংস্কার দরকার নেই। এটা সঠিক নয়  কারণ সংস্কার না হলে সেই হাসিনা মার্কা নির্বাচন আবারো হবে। তাহলে এত রক্ত বিফলে যাবে। তাই নির্বাচন কমিশন, পুলিশ বাহিনী, সংবিধান, জুডিশিয়ারি এসব সংস্কার করে নির্বাচন দিন।’’

বাংলাদেশ জামায়াত ইসলামীর মাদারীপুর জেলা শাখার আমীর মোকলেসুর রহমানের সভাপতিত্ব ও জেলা সেক্রেটারি এনায়েত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় সদস্য শামসুল ইসলাম আল-বারাদী, দলের ফরিদপুর অঞ্চলের সদস্য মাওলানা আবদুস সোবাহন খান, ফরিদপুর জেলা আমীর বদরউদ্দিন প্রমুখ। 

এ সময় বিভিন্ন ইউনিয়ন, উপজেলা ও জেলা থেকে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com