1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
Title :
দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয় অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর শোক সভা অনুষ্ঠিত Financial Statements (Q2) of Paramount Insurance Company Limited টাঙ্গাইলে জুলাই শহিদ দিবস পালিত হবিগঞ্জে প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে সন্তানের জন্মের দাবি এলাকায় চাঞ্চল্য নিয়োগ বাণিজ্যের পর এবার ২০ লাখ টাকা আত্মসাৎ: আলমডাঙ্গার নিগার সিদ্দিক কলেজে লুটপাটের মহোৎসব! চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের ডিসি অফিসের এও’র বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ নবীনগরে ভবন নির্মানকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার পরিবারকে হয়রানির অভিযোগ

জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্বের কিছু নেই : নজরুল ইসলাম খান

  • আপডেট : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫, ২.৩২ পিএম
  • ৬১ Time View

জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির দূরত্ব তৈরি হয়নি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বেলা সোয়া ১১টার দিকে জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে সমমনা জোটের নেতারা বৈঠকে অংশ নেন।

জামায়াতে ইসলামীর সঙ্গে বর্তমান বিএনপির দূরত্ব চলছে কিনা, এমন প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘এমন কোনো দূরত্বের কিছু নেই। তারা যদি বলে দেশপ্রেমিক শুধু তারাই, তাহলেতো একটু কষ্ট লাগবেই।’

নজরুল ইসলাম বলেন, ‘জামায়াতও গণতন্ত্রের জন্য আন্দোলন করছে, আমরা আন্দোলন করছি। তারা তাদের মতো করে আন্দোলন করছে। কিন্তু যুগপৎ আন্দোলনে তারা তাদের মতো করে কর্মসূচি পালন করেছে। আমরা জোট ও সমমনা যারা আছে, তারা যুগপৎ আন্দোলনে আমাদের কর্মসূচি একসঙ্গে পালন করেছি।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান বৈঠক অংশ নেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি, বর্তমানে রাজনীতির সামাজিক অর্থনৈতিক অবস্থা নিয়ে আমরা আলোচনা করেছি।’

এ সময় সমমনা জোটের সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘আমরা বর্তমানে সার্বিক অবস্থা আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এসব বিষয় নিয়ে আলোচনা করেছি।’

ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘২০০৯ সাল থেকে আমরা বিএনপির সঙ্গে জোটে আছি। পরবর্তীতে আমরা যুগপৎ আন্দোলন করে আসছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com